বাংলাদেশ-নেপাল ম্যাচ গোলশূন্য ড্র

বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নেপালের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। অবশ্য দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মালয়েশিয়াকে ২-১ গোলে হারালে বাংলাদেশ ও নেপালে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি ছিলো শুধুই আনু্ষ্ঠানিকতা আর নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি।
সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের শেষ ম্যাচটিতে দুই দলই সমানে সমান লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউ।
‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিতে গেলো লাল-সবুজরা। ১৮ জানুয়ারি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার গ্রুপ-বি এর ম্যাচ শেষে নির্ধারিত হবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



