চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:০১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

কোভিড পরিস্থিতি সামলাতে পুরো বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ প্রতিনিয়ত বাজিমাত করছে। বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির বিপরীতে বাংলাদেশ শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করছে। এর মধ্যেই আরেক টি সুখবর এলো। আর তা হলো- বাংলাদেশ ১০ বছরের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৈশ্বিক এ সংস্থার ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার বলেছেন: ধ্বংসাবশেষ থেকে পৌরাণিক কাহিনীর বাজপাখির মতো মাত্র ৫ দশকে দেশটির উত্থান বিস্ময়কর।

বিশ্বব্যাংকের অর্থায়নে কয়েকটি প্রকল্পের অগ্রগতি দেখতে সম্প্রতি ঢাকা এসেছিলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বব্যাংকের কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা এই মার্কিন নাগরিক একাধিকবার বাংলাদেশে এসেছেন ঠিকই। কিন্তু প্রতিবারই নতুন অভিজ্ঞতা তার।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, হার্টউইগ শেফার ৭১ সালে ১৩ বছরের কিশোরবেলায় পত্রিকা পড়ে জেনেছিলেন রক্তক্ষয়ী যুদ্ধের কথা, লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন বদ্বীপের জন্মের কথা। এর মাঝে দেশটির উচ্চ-মধ্যম আয়ের দেশের কাতারে উঠে যাওয়ার বিষয়টি সত্যই তার জন্য বিস্ময়ের। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ অন্য এক উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী তিনি।

বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি এম টেম্বন বলেছেন: জাতিসংঘ থেকে বিশ্বব্যাংকের মূল্যায়ন ভিন্ন হলেও অর্থনৈতিক সক্ষমতার বিচারে সব পূর্বাভাস পাল্টে গেছে।

গোটা দুনিয়া যে দেশটির টিকে থাকা নিয়ে সংশয়ে ছিল সেই বাংলাদেশের এমন উন্নয়ন দেখে উন্নয়ন সহযোগীরা বলছেন, ১৭ কোটি মানুষ এই দেশের সবচেয়ে বড় সম্পদ। মানুষকে মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে সরকার প্রধানের দূরদর্শিতারও প্রশংসা করেন তারা।

Reneta

জাতিসংঘের মূল্যায়নে, এরই মধ্যে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার সব যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, চূড়ান্ত উত্তরণ হবে ২০২৬ সালে। বিশ্বব্যাংকের পূর্বাভাস ছিলো ২০১৬ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ, কিন্তু দু’ বছর আগে, ২০১৪ সালে সেই যোগ্যতা অর্জন হয়ে গেছে। এখন উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ার অপেক্ষা। কিছু ভুলভ্রান্তি আর দুর্নীতির মতো বিষয়ের লাগাম টেনে ধরতে পারলে সেই অপেক্ষা বেশি দিন দীর্ঘায়িত হবে না বলেই আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিশ্বব্যাংকসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT