বাংলাদেশ

রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হওয়া ঠেকাতে ইসির সর্তক অবস্থান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের নাগরিক হওয়া ঠেকাতে কক্সবাজারে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহায়তার যেন রোহিঙ্গারা ভোটার হতে না পারে, সেই জন্য সর্বোচ্চ সর্তক অবস্থানে নির্বাচন কমিশন।

মিয়ানমার সরকারের নির্যাতনের স্বীকার হয়ে সীমান্ত পার হয়ে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রাষ্ট্রহীন এই মানুষদের মানবিক ভাবে বাংলাদেশ আশ্রয় দিলেও এই সময়ের সব থেকে মানবিক সংকট সমাধানে চিন্তিত আন্তর্জাতিক সম্প্রদায়ও।

নিযার্তিত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিলেও তারা যেন কোন ভাবেই বাংলাদেশের নাগরিক না হতে পারে সে বিষয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ। ৩১ জুলাই থেকে সারাদেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রম চলার সময় নির্বাচন কমিশন সব থেকে বাড়তি নজর রাখে চট্টগ্রাম অঞ্চলের দিকে যেন কোন ভাবেই রোহিঙ্গারা ভোটার হতে না পারে।

এরই মধ্যে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে কেউ যেন নাগরিক না হতে পারে সেই জন্য যার হয়েছে বাড়তি সর্তকতা ইত্যেমধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা শরনার্থীদের নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বাংলাদেশের অবস্থান রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…