চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে আকাশপথে ইউরোপে সরাসরি পণ্য পরিবহন বন্ধ

চকোর মালিথাচকোর মালিথা
৯:০০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
অর্থনীতি
A A
বিমান টিকেট

বাংলাদেশ থেকে আকাশপথে ইউরোপের যেকোন দেশে সরাসরি পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় ১ জুন থেকে কার্যকর হয়েছে নিষেধাজ্ঞা। তালিকায় সমুদ্রপথের কথা বলা হলেও ওই পথে তৃতীয় দেশ হয়ে ইউরোপে পণ্য যায় বলে এ বিষয়ে কোন নির্দেশনা পায়নি।

সম্প্রতি তার সদস্যদের জন্য একটি বার্তা পাঠিয়েছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন গ্রুপ বা আইএজি কার্গো। এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ১ জুন থেকে বাংলাদেশ এবং কুয়েতকে হাই রিস্ক বা রেড কান্ট্রির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এজন্য বাংলাদেশ থেকে সাগর বা আকাশপথে জাহাজিকরণের সময় এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেম ইডিএস স্ক্যানিং ছাড়া কোন কার্গো না নিতে নির্দেশ দিয়েছে আইএজি।

বার্তায় আরো বলা হয়, বাংলাদেশে যদি ইডিএস না থাকে তাহলে ইউরোপের কোন দেশে বাংলাদেশের কার্গো ঢোকার আগে আইএজি তৃতীয় কোন দেশে ইডিএস স্ক্যানিং করবে। এজন্য প্রতি কেজি পণ্যের জন্য অতিরিক্ত নিরাপত্তা শুল্ক হবে ৯ টাকা। আইএজি কার্গোর বার্তার বরাত দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৩ মে সিভিল এভিয়েশন অথরিটিকে চিঠি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৩০ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট সকলকে নিয়ে জরুরি বৈঠক করে বিমান এবং সিভিল এভিয়েশন অথরিটি। বিষয়টি নিয়ে সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশে ইইরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে দেন দরবার করছেন।

তবে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে দুঃখজনক বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

আকাশপথে প্রতিদিন গড়ে ৫০০ মেট্রিক টন পণ্য পাঠায় বাংলাদেশ। এর অর্ধেকই যায় ইউরোপে। সমুদ্রপথে যায় এর অনেক বেশি, মোট রপ্তানি পণ্যের প্রায় ৯০ ভাগ। তবে, সেক্ষেত্রে এ মুহুর্তে আশঙ্কা নেই কারণ সমুদ্রপথে বাংলাদেশের সব পণ্যই ইউরোপে যায় তৃতীয় দেশ হয়ে। তারপরও রপ্তানি বাণিজ্যে খরচ বাড়ার আশঙ্কা করছে সরকার।

Reneta

গত বছর নিরাপত্তার কথা বলে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। দেশে-বিদেশে নানামুখী ব্যবস্থা নেয়া হলেও ওই নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরাশেদ খান মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’ আদেশ, পরে ভোরবেলায় ৮ হাজার কর্মী ছাঁটাই মেটাতে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মে ২০, ২০২৬

ঈদুল আজহায় চাঁদপুরে গবাদিপশুর সংকট

মে ২০, ২০২৬

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT