চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ তাকিয়ে থাকবে আপিল বিভাগের দিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের রায়ে ফাঁসির দণ্ড বহাল থাকা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি হবে সোমবার আপিল বিভাগে।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গত মাসের ২০ তারিখে শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে নিয়মিত আদালত বসছে।

রিভিউ আবেদন করার জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার এক দিন আগে গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ‍ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবীরা।

পাঁচ দিনের মাথায় পাকিস্তানী ৪ নাগরিকসহ ৭ জনকে সাফাই সাক্ষী করার জন্য আপিল বিভাগে আবেদন করেন সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। বিচারের সময় ট্রাইব্যুনালেই সাফাই সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার কারণে এ পর্যায়ে এসে আর সাফাই সাক্ষ্যের সুযোগ আছে কিনা তাও মূল শুনানিতে নির্ধারিত  হবে।

পাকিস্তানীরা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে চান তা প্রথম প্রকাশ পায় আল-জাজিরা অনলাইনে। প্রতিবেদনটি করেন আদালত অবমাননার দায়ে দণ্ডিত, ঢাকায় বাস করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সাকার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার চূড়ান্ত রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করে আপিল বিভাগ। এর পরদিনই দুই অপরাধীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষ তাদের পড়ে শোনায়।

Reneta

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং সালাহউদ্দিন কাদের চৌধুরী রয়েছেন কাশিমপুর কারাগারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬

শান্তি আলোচনা: মিয়ানমার জান্তা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT