চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট মিলবে যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। কখন-কোথায়, কীভাবে-কত দামে পাওয়া যাবে ম্যাচের টিকিট সেসম্পর্কে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথ ছাড়াও টিকিট পাওয়া যাবে ইউক্যাশে। ইউক্যাশে অ্যাকাউন্টধারী ক্রিকেটপ্রেমীদের টিকিট কিনতে ডায়াল করতে হবে *২৬৮# নম্বরে। তারপর পর্যায়ক্রমে মিলবে টিকিট প্রাপ্তির দিক নির্দেশনাগুলো। এ পদ্ধতিতে টিকিট কিনতে বিস্তারিত তথ্যের জন্য ১৬৪১৯ নম্বরে ডায়াল করতে হবে।

মিরপুরে একমাত্র ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২০ অক্টোবর থেকে। এই মাঠেই হবে সিরিজের দুই টেস্টের দ্বিতীয়টি। ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টের টিকিট পাওয়া যাবে আগেরদিন থেকে।

মিরপুরে ওয়ানডেতে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা করে, আর টেস্টে ৫০০। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ৫০০, টেস্টের ক্ষেত্রে যা ৩০০ টাকা। ক্লাব হাউসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে ৩০০ টাকা করে, টেস্টে যা ১০০ টাকা কম।

শের-ই-বাংলার দক্ষিণ কিংবা উত্তর গ্যালারিতে টিকিটের মূল্য ১৫০, টেস্টের ক্ষেত্রে যেটি ৮০ টাকা করে। সেখানে ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখতে হলে ওয়ানডেতে ১০০ ও টেস্টে ৫০ টাকা করে খরচ করতে হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪ ও ২৬ অক্টোবর হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। টিকিট পাওয়া যাবে ম্যাচের আগেরদিন থেকে। ম্যাচের দিনও মিলবে টিকিট। মিলবে এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে।

Reneta

বন্দরনগরীতে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হস্পিটালিটি বক্সের টিকিট মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০, আর ক্লাব হাউসের ক্ষেত্রে মূল্য ৩০০ টাকা করে। পশ্চিম গ্যালারিতে খেলা দেখতে গুনতে হবে ১৫০ টাকা। সেখানে পূর্ব গ্যালারির জন্য ১০০ টাকা।

সিলেটের দর্শকরা দেখতে পাবেন সিরিজের প্রথম টেস্টটি। এই টেস্ট দিয়ে সাদা পোশাকের স্টেডিয়াম হিসেবে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ম্যাচ শুরু হবে ৩ নভেম্বর থেকে। আগেরদিন থেকে শুরু করে ম্যাচের প্রতিদিনই স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট।

চা নগরীতে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য টিকিট মূল্য ৫০০, ক্লাব হাউসের জন্য ২০০, পূর্ব গ্যালারির ক্ষেত্রে ৮০, গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারিতে খেলা দেখতে দাম পড়বে ৫০ টাকা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন ঘিরে কেন সরব বিদেশি কূটনীতিকরা?

পরবর্তী

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে জনগণকে সচেতন হতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে জনগণকে সচেতন হতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

ফাইল ছবি

ঋণ পরিশোধের প্রবণতা কমছে

সর্বশেষ

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT