লম্বা বিরতি শেষে আবারো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে মেতে উঠছে বাংলাদেশ। তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে সোমবার ঢাকা আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৭ নভেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে দিয়ে শুরু সিরিজের।
বাংলাদেশ জিম্বাবুয়ের এই সিরিজের টাইটেল স্পন্সরের স্বত্ব পেয়েছে প্রান আর.এফ.এল গ্রুপ। তাই এই সিরিজ পরিচিতি পাচ্ছে ‘প্রাণ আপ ক্রিকেট সিরিজ’ নামে।
সকালে মিরপুরের হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। প্রাণ-গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান খান চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে বিসিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আরো একবার সম্পৃত্ত হতে পেরে আনন্দের কথা জানিয়েছে প্রাণ আর.এফ.এল গ্রুপ।
টিম-টাইগার্সের সাফল্য কামনার পাশাপাশি তারা ভবিষ্যতে টাইগার ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার ইচ্ছার কথা জানিয়েছেন।







