সমাজকথন

‘বাংলাদেশ চিরজীবন স্মরণ করবে সাবিনাকে’

সাবিনা স্মরণে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কলসিন্দুরের মেয়ে সাবিনা ইয়াসমিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তিনদিন জ্বরে ভুগে মঙ্গলবার সকলকে কাঁদিয়ে চলে যান এই কিশোরী ফুটবলার।

সাবিনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণ শোকে নিমজ্জিত। এমন অকাল মৃত্যু নাড়া দিয়েছে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ভিডিও পোস্ট করে স্মরণ করেছেন সাবিনাকে।

সাবিনা, প্রিয় ফুটবলকন্যা, তোমার আত্মার শান্তি কামনা করছি- শিরোনামে শাইখ সিরাজ লিখেছেন:

‘বাংলাদেশ চিরজীবন স্মরণ করবে সাবিনাকে’

ভাবতেই পারছি না সাবিনা ইয়াসমিন আর নেই। এই তো এবারের ঈদ উল আজহা’র জন্য আয়োজন করেছিলাম নতুন এক খেলা। যেখানে কলসিন্দুরের মেয়েরা খেলেছিল ফুটবল। যে কারণে কলসিন্দুর বিখ্যাত এক অঞ্চল হয়ে উঠেছে আমাদের কাছে, তা হল ফুটবল। মেয়েটাকে প্র্যাকটিসে দেখেছি চটপটে। দারুণ ক্ষিপ্র। ‍মূল খেলাতেও ছিলো পেশাদারিত্বের ছাপ। বাংলাদেশের জাতীয় পর্যায়ের ফুটবলে সাবিনাদের অবদান অনেক। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল সে। এদের কারণেই তো বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে সারাবিশ্বে। তোমাকে বাংলাদেশ চিরজীবন স্মরণ করবে সাবিনা।

চ্যানেল আইয়ের ক্যামেরায় সাবিনা:

বিষয়:শাইখ সিরাজ সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…