চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ খেললেই শুধু বই থেকে মুখ সরাতেন বিসিএস পুলিশে প্রথম

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৪:০২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
বিসিএস

কখনো ২২ গজে, কখনো ৬৫ গজী ব্যসার্ধকে কেন্দ্র করে আবর্তিত সবুজ গালিচায় গর্জে ওঠেন এগারো জন বাঘ। সঙ্গে গর্জন তরঙ্গ গ্যালারি হয়ে ছিটকে পড়ে লাল-সবুজের বর্গমাইল জুড়ে। তাতে ভেঙে যায় গভীর ধ্যানমগ্ন মুনীর সাধনাও। বইপোকা শাহ কামালের ধ্যানও ভাঙত বাংলাদেশ দলের খেলার সময়। টাইগাররা খেললে বইয়ে আর মুখ গুঁজে রাখতে পারতেন না বিসিএস পুলিশে প্রথম হওয়া এই কর্মকর্তা।

কামাল ৩৪তম বিসিএসে পুলিশে প্রথম হয়েছিলেন। বর্তমানে মৌলিক প্রশিক্ষণে রয়েছেন সারদা পুলিশ একাডেমীতে। নিজেও খেলাধুলা করতে পছন্দ করতেন। মেধাবী এই কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন খেলা নিয়ে নিজের নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা।

আদতে বই পাগল বলতে যা বোঝায়, পুলিশ কর্মকর্তা শাহ কামাল ছিলেন ঠিক সেটাই। বই আর বই ছাড়া অন্যকিছু খুব কমই ভাবাত তাকে। শুধুমাত্র বাংলাদেশের খেলা হলেই ঘটত ব্যতিক্রম। যেকোন মূল্যে তখন খেলা দেখতেই হবে। মাইলের পর মাইল হেঁটে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতাও রয়েছে তার।

বাংলাদেশের খেলা দেখার জন্য পরীক্ষার আগেও রাত জেগেছেন কামাল। এমনকি বিসিএস পরীক্ষা চলাকালেও বাদ দেননি টাইগারদের কোন ম্যাচ। ক্রিকেট অনুরক্ত এ কর্মকর্তা ধৈর্য সহকারে দেখেন বাংলাদেশের টেস্ট খেলাও। টেস্ট ক্রিকেটের একটি বলও মিস করতে চান না। এমনকি সারদা ট্রেনিং একাডেমীর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেও সর্বাত্মক চেষ্টা করেন খেলা দেখার।

প্রিয় দলের প্রিয় তারকাদের খেলার কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এ কর্মকর্তা। হারিয়ে যান সুদূর অতীতে। ১৯৯৭ সালের ঘটনা। তখন তিনি সপ্তম শ্রেণির ছাত্র। সেবার বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বে কেনিয়াকে হারায়। খেলা নিয়ে চারপাশের মানুষের টানটান উত্তেজনা। তখন রেডিওতে শুনতে হয়েছিল খেলার ধারাবিবরণী।

Reneta

কামালের অনেক ইচ্ছে ছিল টাইগারদের ১ বলে এক রানে বিজয়ী হওয়া শ্বাসরুদ্ধকর ম্যাচটি টিভিতে দেখার। কিন্তু বাসায় কোন টিভি ছিল না। বিটিভি খেলাটির ধারণকৃত অংশ সম্প্রচার করে দু’দিন পর। সেই খেলা দেখতেই খুব নিকট এক আত্মীয়ের বাড়িতে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেদিন খেলা দেখতে পাননি তিনি। সেই বাড়িতে গেলে তাকে ঢুকতেই দেয়া হয়নি। বলা হয়, বাসায় অনেক ভিড় হয়ে যাচ্ছে, এত মানুষের একসঙ্গে টিভি দেখা যাবে না।

সেই ঘটনায় খুব আহত হয়েছিলেন কামাল। দীর্ঘসময় সেই বাসার আশেপাশে ঘোরাঘুরি করেছিলেন, একটু যদি ভেতর থেকে কেউ ডাক দেয়। সেদিন আর কেউ ডাকেনি তাকে। অগত্যা কষ্ট বুকে চেপেই ধরতে হয়েছিল বাড়ির পথ।

ক্রিকেটভক্ত এই পুলিশ কর্মকর্তাকে জীবনের এই ঘটনাটি এখনও গভীরভাবে নাড়া দেয়। শাহ কামালের প্রিয় ক্রিকেটার মাশরাফি। মাশরাফির বলিষ্ঠ নেতৃত্বের ভক্ত তিনি।
বৃহস্পতিবারের সেমিফাইনাল নিয়েও অনেক উত্তেজনা কাজ করছে তার মাঝে। বিশ্বাস করেন ভারতকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালের বাধা টপকে যাবে। জিতে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরবে। সেই শুভ মূহুর্তের অপেক্ষায় দিন গুনছেন পুলিশের এই কর্মকর্তা।

শুধু এই তিনিই নন, পুরো ক্রিকেট পাগল বাঙালি জাতিই এখন তাকিয়ে এজবাস্টনের দিকে। বাংলাদেশে দলের জন্য সবার প্রার্থনা, প্রার্থনা মাশরাফিদের সাফল্যে জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটপুলিশবাংলাদেশ পুলিশবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT