স্পোর্টস

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষণা

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর প্রায় ৬ মাসের বিরতি দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।

৪ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হবে ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত। ৭ ও ৯ অক্টোবর প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। ১২ অক্টোবর শেষ ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একদিন বিরতি দিয়ে ইংলিশদের সঙ্গে দুই দিনের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২০ থেকে ২৪ অক্টোবর প্রথম টেস্ট হবে চট্টগ্রামেই। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে শেষ হবে ইংল্যান্ডের বাংলাদেশ সফর।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…