বাংলাদেশ

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ। গত কয়েকদিন ঢাকাসহ সারাদেশে প্রচণ্ড গরম থাকলেও গতকাল রাত থেকে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, ম্যাচ চলাকালীন সময়েও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মিরপুরে শুক্রবার ভোরে বৃষ্টিপাত হয়েছে, আকাশ এখনও মেঘলা রয়েছে স্টেডিয়ামের আশেপাশে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১২) কি.মি.।

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষন হতে পারে।

ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা,সিলেট ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহে  হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিষয়:আবহাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…