স্পোর্টস

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে ‘বৃষ্টি ভয়’

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে ‘বৃষ্টি ভয়’

আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সংশয়ে পড়েছে ভারতের ধর্মশালায়
অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ।
রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে এই ম্যাচ।

তার আগে একই ভেন্যুতে বাংলাদেশ
সময় দুপুর সাড়ে ৩টায় ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি
হওয়ার কথা ছিল ওমানের। তবে বৃষ্টির কারণে শেষ খবর পর্যন্ত খেলা শুরু  হতে পারেনি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওমান।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ রানে নেদারল্যান্ডসকে হারানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ জিতলেই বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ার পথ অনেকটাই পরিস্কার হবে। তবে বৃহষ্পতিবার রাতের বৃষ্টি আইরিশদের বিপক্ষে ম্যাচ আয়োজনকে সংশয়ে ফেলেছে।

সকালে বৃষ্টি কমলেও, আবহাওয়ার পূর্বাভাস বলছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আবারো। তাপমাত্রাও কমে ধর্মশালায় বিরাজ করছে শীতল আবহাওয়া। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে নিয়মানুযায়ী দুই দল এক পয়েন্ট করে পাবে।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…