চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির পেটে

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১০:১১ অপরাহ্ণ ১২, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শঙ্কাটাই সত্যি হল। শেষপর্যন্ত বৃষ্টির পেটেই গেল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেটি। বাংলাদেশ সময় রাত দশটার কিছু আগে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়াররা। বাংলাদেশের পরের ম্যাচটিও ডাবলিনেই। বুধবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকেও আপডেট ছিল বৃষ্টির প্রকোপ কমেছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তখনও। উইকেট ঢেকে রাখা ছিল। রাত সাড়ে ১০টায় ম্যাচের ভাগ্য জানানোর সময় বেধে দিয়েছিলেন আম্পায়াররা। জানা যায়, বৃষ্টি পুরোপুরি থামলে ৪৫ মিনিটের মত সময় লাগত মাঠ খেলার উপযোগী করতে। তাতে ম্যাচ আবারো মাঠে গড়ানো নিয়েই শঙ্কা জাগে। বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা না গেলে পরিত্যক্ত হওয়ার সম্ভাবনার ঘোষণা ছিল। ততক্ষণ পর্যন্ত অপেক্ষাই করতে হল না।

বাংলাদেশ যখন শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠছিল তখনই বৃষ্টি হানা দেয়। ইনিংসের ৩১.১ ওভারের সময় ভারী বৃষ্টি নামে। টাইগারদের সংগ্রহ ১৫৭/৪। তারপর থেকেই খেলা বন্ধ ছিল। তামিম ৬৪ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে অপরাজিত। টসের পরও একদফা বৃষ্টি নেমেছিল। তখন নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে খেলা শুরু হয়।

এর আগে স্বাগতিকদের পেস তোপ আর বাজে শটের মিশেলে দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। মালাহাইডের সবুজ উইকেটে দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদে সেই বিপদ কাটিয়ে ওঠে টাইগাররা। দলীয় সংগ্রহকে দেড়শর উপর টেনে নিয়ে ফিফটি তুলে এগোচ্ছিলেন তামিম, আর সাত মাস পর ফিফটির অপেক্ষায় রিয়াদ।

ডাবলিনে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া। বৃষ্টিতে তো খেলাই শুরু হল দেরিতে। মাঠে সবুজ গালিচার আউটফিল্ড থেকে পিচ আলাদা করা কঠিন। কন্ডিশন বিচারে এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য চোখ রাঙানিই অপেক্ষা করার কথা। মাঠের খেলাতেও শুরুতে সেটাই সামনে আসে। পোর্টারফিল্ডের টস জেতার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগান আইরিশ বোলাররা।

গুছিয়ে ওঠার আগেই সৌম্যর বিদায়। দ্বিতীয় ওভারে বাঁহাতি উদ্বোধনীর উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে এক চারে ৫ রানে ফেরেন সৌম্য। পিটার চেইসের আগের শর্ট বলটি না খেলে ছেড়েছিলেন। পরের বলে ঠিকমতো খেলতে পারলেন না। ব্যাটের কানা ছুঁয়ে সেটি জমা পড়ে উইকেটরক্ষক নেইল ও’ব্রায়েনের গ্লাভসে।

Reneta

বাজে শটে উইকেট বিলিয়েছেন সাব্বির। একদিন আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতক করা ডানহাতি ব্যাটসম্যান এদিন রানের খাতাই খুলতে পারেননি। চেইসের বলে পাগলাটে শট খেলে বাতাসে বল ভাসিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন টিম মারটাগের তালুতে।

তামিমের সঙ্গে প্রতিরোধ জমে ওঠার আগে দ্রুতই মুশফিক সাজঘরে হাঁটা দিলে বিপদ বাড়ে টাইগারদের। মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৩ রানে ম্যাকার্থির বলে অযথা খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছেন উইলসনকে।

আরেকটি বাজে শটে মুশফিককে অনুসরণ করে অধিনায়ক সাকিব সেই বিপদ আরো কয়েকগুণ চড়িয়ে যান। ২ চারো ১৬ বলে ১৪ তে থেমেছেন টাইগার অলরাউন্ডার। তামিমের সঙ্গে জুটিটা যেই না জমে উঠছে, তখনই অফস্টাম্পের বাইরের বলে চড়াও হয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় নেতৃত্বের ভার সামলান সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আট মাস পর ওয়ানডে দলে ফেরেন রুবেল।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুদ্ধির জোরে কুমিরের মুখ খুলে শিশুর প্রাণরক্ষা

পরবর্তী

সাত মাস পর ৭ রানের অপেক্ষা

পরবর্তী

সাত মাস পর ৭ রানের অপেক্ষা

১০০ মিলিয়ন ডলারের বাড়ি বিক্রির বিজ্ঞাপন নাকি পর্ন!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT