চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ আজ ক্রিকেটময়

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:১১ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। তাই পুরো বাংলাদেশই বুদ হয়ে আছে ক্রিকেটে। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস বা বিশ্ববিদ্যালয় থেকে আবাসিক ভবন সবার চোখই আজ টিভি পর্দায়। যাদের সে সুযোগ নেই তারা কানে হেডফোন কানে গুজে শুনছেন খেলার চলতি ধারা বিবরণী। সার্বক্ষনিক আপডেট পেতে মোবাইলেও চোখ রাখছেন কেউ কেউ। যাদের ফোনে ইন্টারনেট সংযোগ নেই তারা মুহূর্তে মুহূর্তে ফোনকল করে প্রিয়জনের কাছ থেকে জেনে নিচ্ছেন খেলার সবশেষ অবস্থা।

পুরো দেশের চিত্র ফুটে ফুটে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ  ম স আরেফিন সিদ্দিকের একটি মন্তব্যে। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: সারা শহর চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত। কিন্তু আজ সবাই আক্রান্ত ক্রিকেট জ্বরে। আমার চিকুনগুনিয়া হয়নি। তবে আজ আমি ক্রিকেটগুনিয়ায় আক্রান্ত।

বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে কর্মব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। বিভিন্ন কাজে শিক্ষক-কর্মকর্তা এবং সাক্ষাতপ্রার্থীরা আসছিলেন। কাজ সারতে সারতে সবার মুখে একই আলোচনা, একই উদ্বিগ্নতা। বাংলাদেশ আজ কেমন খেলবে।

Banglabid

বাংলাদেশ দলকে নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘সাম্প্রতিক সময়ে আমাদের অনেক প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশ দল। গত কয়েক বছর তারা দুর্দান্ত খেলছে। সেই বিশ্বাস থেকেই প্রত্যাশা করছি বাংলাদেশ শুধু সেমিফাইনাল নয়, ফাইনালও জিতবে।’

দেশের বিভিন্ন প্রান্তের টিভির শো রুম গুলোর সামনে দেখা যায় পথচারীদের ভিড়। দাঁড়িয়ে থেকে দেখছেন কেউ কেউ। কেউ বা চলতি পথে খানিকক্ষন থেমে দেখে নিচ্ছেন খেলার সরশেষ পরিস্থিতি।

পথচারীদের অতিরিক্ত ভিড়ে রাস্তায় জ্যাম সৃষ্টি হওয়ায় দোকানের টিভি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে জানালেন রাজধানীর নাখাল পাড়া এলাকার একটি টিভির দোকানের বিক্রয়কর্মীরা।

Reneta

চ্যানেল আই অনলাইনকে বিক্রয় কর্মী রাসেল বলেন: খেলা শুরু হওয়ার পর থেকে আমাদের শো রুমের টিভিতে খেলা চলছিল। তাই দোকানের সামনে প্রচুর মানুষ ভিড় করে। এতে রাস্তা দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে টিভি বন্ধ করে দিতে হয়েছে।

নাবিস্কো মোড়ের সামনে এক পথচারীকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেল। ফোনে তিনি খেলার খবর জানছিলেন কোন এক পরিচিতজনের কাছ থেকে।

এদিকে বাসা বাড়িতে বসে আয়োজন করে খেলা দেখার ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন অনেকেই।

সবার প্রত্যাশা একটাই। বাংলাদেশ ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিকে স্মরণীয় করে রাখুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালগোল পাকিয়ে ফেললেন দুই ভরসা

পরবর্তী

সাকিবের অপেক্ষা বাড়ল

পরবর্তী
ফাইল ছবি

সাকিবের অপেক্ষা বাড়ল

বোলারদের কাজটা কঠিন হয়ে গেল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT