চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইএফসি

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
১০:৪৫ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০১৫
অর্থনীতি
A A

ভারতের মতো বাংলাদেশেও ৮০০০ কোটি টাকার (১ বিলিয়ন ডলার) বন্ড ছাড়বে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তারা এই প্রস্তাব দিয়েছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অনেক প্রাইভেট ব্যাংক থেকে আমাদের কাছে বন্ড ইস্যু করার প্রস্তাব আছে। ভারতের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই।

বসন্তকালীন বৈঠকে দ্বি-পাক্ষিক বৈঠকের ওপর জোর দেন সদস্য রাষ্ট্রের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিন এশিয়া বিভাগ এবং যোগাযোগ অবকাঠামো বিভাগের উর্দ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে অর্থমন্ত্রনালয়ের একাধিক সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট উপস্থিত ছিলেন।

রেমিট্যান্স নিয়ে এক সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ঘোষনা দিয়েছেন প্রবাসীদের জন্য পেনশন ফান্ডের মতো বিশেষ বন্ড ছাড়ার। প্রবাস থেকে টাকা পাঠানো এবং বিদেশ যাওয়ার ব্যয় কমাতে বিশ্বব্যাংক কী করতে পারে তা নিয়ে হয় মূল আলোচনা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, সারা বিশ্বে অনেক মানুষ আছেন যারা সারা জীবন কাজ করছেন। তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। তারা মাসে মাসে কিছু টাকা জমিয়ে যদি বন্ড করে রাখেন, বয়স হলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিরাট অংকের টাকা জমা হবে।

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর অফিসে রেটিং সংস্থা মুডিস এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর এবং এনবিআর চেয়ারম্যান। বৈঠকে শেষে এবারো ভালো রেটিং পাওয়ার আশা বাংলাদেশের।

Reneta

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ২য় দিনে বোর্ড সদস্যদের ফটোসেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড এবং সদস্য দেশের অর্থমন্ত্রীরা ফটোসেশনে অংশ নেন ।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT