চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ব্লগার হত্যায় বিশ্বজুড়ে নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর খিলগাঁওয়ে ঘরে ঢুকে নৃশংসভাবে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, কমিটি টু প্রটেক্ট জার্নালিজম (সিপিজে) এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান।

এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের লেখক ও ব্লগার নিলয় চট্টোপাধ্যায়ের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের সমর্থন আছে বাংলাদেশী মানুষদের জন্য।

এতে আরো বলা হয়, নৃশংস উগ্রপন্থা রোধ করার জন্য একসঙ্গে কাজ করার সময় এসেছে। আমরা সেই সব বাংলাদেশীর পাশে আছি। যারা এমন হিংস্র কাজের বিরোধিতা করে এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে।

এর আগে নিলয় হত্যায় প্রতিক্রিয়া জানায় জাতিসংঘও। সংস্থাটির রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ডি ওয়াটকিনস এই হত্যাকাণ্ডকে ‘অন্য মতের কর্মীর বিরুদ্ধে জঘন্য অপরাধ এবং সহ্যক্ষমতার উপর আঘাত’ হিসেবেই অভিহিত করেন।

তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে বিষয়টি পুরোপুরি তদন্ত করে নিলয়সহ অন্য ব্লগারের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনারও আহবান জানান।

দেশের জনগণকে নিরাপত্তা দিতে পুলিশকে আরো মনোযোগ দিতে হবে বলেও মন্তব্য করে জাতিসংঘ।

Reneta

ব্লগার নিলাদ্রী চট্রোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ সফররত ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য সাজ্জাদ করিম। বিজিএমইএর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার করা না গেলে এ ঘটনা আরও ঘটবে।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। বাংলাদেশের প্রশাসনকে ব্লগার হত্যাকাণ্ডের কঠোর জবাব দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তাদের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি বলেছে, ভিন্নমতের বিরুদ্ধে এ ধরণের ঘৃণ্য অপরাধ মেনে নেয়া যায় না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি।

তাছাড়া যুক্তরাজ্য এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিজমও এই ঘটনায় নিজেদের তীব্র নিন্দা প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারকে নিলয় হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে ন্যায়বিচারের দাবি জানায় সিপিজে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার নিলয় হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT