চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিরোধী দল অদৃশ্য হচ্ছে: নিউইয়র্ক টাইমস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৭
রাজনীতি
A A
বিরোধীদল

গত বছর জাতিসংঘে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে বলে লক্ষ্য করা গেছে। যাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকেই বিরোধী রাজনৈতিক দলের সদস্য বলে অভিযোগ করছে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান। অভিযোগ আছে, যাদের তুলে নেয়া হচ্ছে তাদের অনেকেরই খোঁজ মিলছে না। আবার অনেক ক্ষেত্রে জানাই যাচ্ছে তাদের কারা তুলে নিয়ে যাচ্ছে।’

বিরোধী মতের মানুষদের এভাবে নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে সম্পাদকীয় প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

বাংলাদেশ ভিত্তিক মানবাধিকার গ্রুপ অধিকারের বরাত দিয়ে নিউইয়র্কস টাইমস জানিয়েছে,  আট বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ৩২০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। সাদা পোশাকে র‌্যাব বা ডিবি পরিচয়ে বাড়ি বা রাস্তা থেকে তাদের তুলে নেয়া হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে বিরোধী রাজনৈতিক দলের সদস্য, অভিযুক্ত অপরাধী এবং ইসলামি জঙ্গিগোষ্ঠীর সদস্য রয়েছে।

অধিকারের তথ্যানুসারে, গত বছর নিখোঁজ হওয়া ৯০ জনের মধ্যে ২১ জন নিহত হয়েছে, ৯ জন এখনো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে জামায়াত ইসলামের আইনজীবী মীর আহমাদ বিন কাশেমও রয়েছেন। তাকে এখনও পাওয়া যায়নি। তাকে যারা তুলে নিয়ে গেছে পরিবারের সদস্যরা তাদের দেখলেও চিহ্নিত করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ধরনের কর্মকান্ডের জন্য বাংলাদেশকে সতর্ক করে তা বন্ধ করতে বলেছে জাতিসংঘ। কিন্তু সেই ধারা না কমে আরও বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে অভিযোগকারীদের নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছে সরকার।

চলতি মাসে হিউম্যান রাইটস ওয়াচ নিখোঁজ হওয়া ব্যক্তিদের নিয়ে নথিভুক্ত প্রতিবেদন প্রকাশ করে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সমালোচনা করে বলেন, ‘এই প্রতিষ্ঠানটি আমাদের বিরুদ্ধে  অপপ্রচার চালিয়েছে। কাদেরকে আপনি নিখোঁজ বলবেন? কে নিজের পরিণতি নিয়ে সরকার বা কোর্টের সেবা পায়নি? দেশের অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধ করতে না পেরে পালিয়ে যাচ্ছে। আবার অনেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে নিখোঁজ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Reneta

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের জন্য বিঘ্ন সৃষ্টিকারীদের আইনের ভয় দেখিয়ে সতর্ক করেন। এছাড়া এ বিষয়ে জাতিসংঘ কোন উদ্বেগ প্রকাশ করেনি বলেও মন্ত্রী মিথ্যা অভিযোগ করে বলে সম্পাদকীয়তে বলা হয়।

আরো বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জাতিসংঘকে সম্মান করেন, তার সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার প্রধানকে তদন্ত করতে আহ্বান জানানো। তাহলেই দেশটির সরকার দেশের মানুষ বিশ্বমত এবং সত্যের মুখোমুখী হতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমানবাধিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT