বাংলাদেশে আরেও বেশি বিনিয়োগের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চীনে সফররত আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে চীনের ফুজিয়ান প্রদেশের চেয়ারম্যান ইউ কোয়ানের সাথে বৈঠকে আওয়ামী লীগ নেতারা এ আহ্বান জানান।
সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে এ প্রতিনিধি দলে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শাম্মী আহমেদ, অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেনসহ ১৮ সদস্যের আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
শুক্রবার বেইজিংয়ে চায়না কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।







