চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ধর্মীয় কট্টরপন্থা ও সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কায় ইপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ধর্মনিরপেক্ষ ব্লগার, লেখক, ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট (ইপি)। এসব হামলার কারণে বাংলাদেশে ধর্মীয় কট্টরপন্থা, অসহিষ্ণুতা ও সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

সংখ্যালঘুসহ সবাইকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে প্রস্তাবে। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে উত্থাপিত এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়।

প্রস্তাবটি পাস হয় ৫৮৬ ভোটে। বিপক্ষে পড়ে ৩১ ভোট। অনুপস্থিত ছিলেন ২৫ জন। আলোচনায় গণতন্ত্র ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।

বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশকারী সব প্রকাশক, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়। আহ্বান জানানো হয় বন্ধ করে দেওয়া গণমাধ্যম খুলে দেওয়ার।

‘বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন জিন ল্যাম্বার্ট, ইকনাজিও কোরাও, চার্লস ট্যানক, ক্রিশ্চিয়ান ড্যান প্রেদা, ডিটা চারানজোভা, পিয়ের অ্যান্টোনিও প্যানজেরি, লোলা সাঞ্চেজ ক্যালডেন্টি, শন কেলি, রিচার্ড হোয়িট, ক্যারোল কারস্কি, বৃট্রিজ বেকেরা বাস্তেরেকিয়া, লিন বয়লাম, ডায়ান জেমস, ল্যামপ্রোস ফাউন্টুলিস, নিনা গিল, মনিকা ম্যাকোভেই, জিরি পসপিসিল, নোটিস মারিয়াস, আইভান জ্যাকাভিচ, স্ট্যানিসলাভ পোলক্যাক ও ক্রিস্টালিনা জর্জিয়েভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউইউরোপীয় ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT