প্রযুক্তি বিশ্বকে চমক দিয়ে ভাঁজ করার সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। গত ১০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার চলাকালে গ্যালাক্সি জেড ফ্লিপ ডিভাইসের ট্রেলার দেখায় স্যামসাং। এরপরই ভারত ও চীনে এ ফোনের আগাম বুকিং নেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজারে খুব শিগগিরই আসবে জেড ফ্লিপ স্মার্টফোনটি এমনটাই জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। মূলত নতুন ইউজারকে টার্গেট করে এই ফোনটি তৈরি করছে স্যামসাং।







