চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে উবারের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাপ ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানি উবারের বাংলাদেশে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়কের অ্যাম্বাসেডর হওয়ার খবর রোববার এক বিবৃতিতে জানায় উবার।

উবারের বিবৃতিতে বলা হয়, এখন থেকে বাংলাদেশে কাজের সুযোগ সৃষ্টি, যুবকদের ক্ষমতায়ন এবং দেশে উন্নত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে উবার ও সাকিব আল হাসান এক সঙ্গে কাজ করবে।

ঘোষণার বিষয়ে উবারের ভারত ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ বলেন, ‘বাংলাদেশে উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানকে পেয়ে আমরা আনন্দিত। গত কয়েক বছর ধরে সাকিব মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশিদের মধ্যে একজন রোলমডেল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার মাঝে আমরা এমন একজন পার্টনার পেলাম, যিনি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন, তাদের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে আমাদের আদর্শের প্রতিফলন ঘটাবেন। আমি নিশ্চিত যে, এর মাধ্যমে বিনিয়োগ ও উদ্ভাবন আরও একধাপ এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার।’

Banglabid

উবারের সাথে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমাকে প্রচুর ভ্রমণ করতে হয় এবং আমি ব্যক্তিগতভাবে উবার বুকিং করে ভ্রমণে যেতে পছন্দ করি। প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি শহরের মধ্যে মানুষের যাতায়াত ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছে, বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের ক্ষমতায়ন ও কাজের সুযোগ সৃষ্টি করছে, তা দেখে আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশে প্রযুক্তি ও যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের কর্ণধার হিসেবে পরিচিত উবারের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।’

আগামীতে মাঠে সাকিব যেমন তার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবে তেমনি উবারও বাংলাদেশের নগরের যাতায়াতে স্বাচ্ছন্দ্য আনতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যানজট কমাতে ও চালকদের কাজের সুযোগ সৃষ্টি করতে ভূমিকা পালন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT