চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়-আমেরিকান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একসময় বহু ভারতীয়ের কাছে চূড়ান্ত গন্তব্য হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র এখন অনেকের কাছে আকর্ষণ হারাচ্ছে। নতুন এক সমীক্ষা বলছে, প্রায় ৪০ শতাংশ ভারতীয়-আমেরিকান যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস ও ইউগভ-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে ১ হাজার জনের মতামত নেওয়া হয়।

জরিপে দেখা গেছে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা চাপের কারণে এই প্রবণতা তৈরি হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ শতাংশ বলেছেন, তারা প্রায়ই যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবেন, আর ২৬ শতাংশ মাঝে মাঝে এ বিষয়ে চিন্তা করেন। দেশ ছাড়ার কথা ভাবছেন—এমন উত্তরদাতাদের মধ্যে ৫৮ শতাংশই রাজনৈতিক পরিস্থিতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প-এর দ্বিতীয় মেয়াদ নিয়ে অসন্তোষ বড় ভূমিকা রাখছে। প্রায় ৭১ শতাংশ উত্তরদাতা তার অর্থনীতি, অভিবাসন ও বৈদেশিক নীতি ব্যবস্থাপনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, ‘আমেরিকা আমেরিকানদের জন্য’- এ ধরনের বক্তব্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি বাড়াচ্ছে। জরিপ অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় (৫৪ শতাংশ) এবং ব্যক্তিগত নিরাপত্তা (৪১ শতাংশ) বড় উদ্বেগ হিসেবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে বাড়িভাড়া ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদে থাকা কঠিন হয়ে পড়ছে। অনেক উত্তরদাতা জানিয়েছেন, কর্মক্ষেত্র ও সামাজিক জীবনে সূক্ষ্ম বৈষম্য এবং অনলাইন বিদ্বেষমূলক আচরণও তাদের উদ্বিগ্ন করেছে।

দীর্ঘ ভিসা জট, গ্রিন কার্ড পেতে দেরি এবং নীতিগত অনিশ্চয়তা ভারতীয়-আমেরিকানদের বড় একটি অংশকে প্রভাবিত করেছে। বিশেষ করে দক্ষ পেশাজীবীরা, যারা অস্থায়ী ভিসায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন, তাদের মধ্যে হতাশা বাড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। তবে এই সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক আনুগত্যেও পরিবর্তন দেখা যাচ্ছে—অনেকেই এখন নিজেদের নির্দলীয় হিসেবে পরিচয় দিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন কার্ডডোনাল্ড ট্রাম্পভারতীয় আমেরিকানভিসাযুক্তরাষ্ট্র ছাড়ারাজনৈতিক আনুগত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন-এর চেয়ারম্যানের সাক্ষাৎ

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT