চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মিয়ানমারে রাখাইন রাজ্যে আবারও অস্থিরতা শুরু হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ‘নতুন করে বাংলাদেশে আর কোনও রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না’।

সীমান্ত পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাক্ষাতে শুধু সহানুভূতি ও সমর্থন নয়, টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা প্রায় ১১ লাখ নির্যাতিত রোহিঙ্গাদের সমর্থনে ৩ দিনের সফরে ক্যাম্প পরিদর্শন করেন, ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে এই সংকট সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঙ্গীকার অনুযায়ী সাহায্য আসছেনা বৈশ্বিক সম্প্রদায়ের কাছ থেকে। এক্ষেত্রে অ্যাঞ্জেলিনা জোলির সহযোগিতাসহ নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে ভূমিকা রাখার আহ্বান তার।

Reneta

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন বার্গনারের সাথেও দেখা করেছেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরি করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে প্রথম সফরে দিল্লি রওনা হয়েছেন তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন ড. মোমেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিইউএনএইচসিআরডক্টর এ কে আব্দুল মোমেনপররাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মামলা নিষ্পত্তির পর জামায়াত নিষিদ্ধ হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

এখন আমার উড়োজাহাজে থাকার কথা ছিল

পরবর্তী

এখন আমার উড়োজাহাজে থাকার কথা ছিল

রাখাইন রাজ্যে সব সম্প্রদায়ের অবস্থান নিশ্চিত করবে কি মিয়ানমার?

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT