চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অস্থিরতার বার্তা দিতেই এই হামলা: সংস্কৃতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘বাংলাদেশে অস্থিরতার’ বার্তা দিতে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালানো হয়েছে বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোটা দেশবাসী যখন প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

দেশের জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে রোববার তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর মতো ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো’ যতদিন থাকবে ততদিন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে থাকবে বলে মন্তব্য করে আসাদুজ্জামান নূর বলেন, “উন্নয়নের রাজনীতি বিনষ্ট করার জন্য এই অপতৎপরতা।” 

এমন ঘটনা আগামীতে আর ঘটবে না, একথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না।  জাফর ইকবালের মতো যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার, তারাই বারবার টার্গেট হবেন।  কারণ তাদের উপর হামলা হলে দেশে-বিদেশে প্রতিক্রিয়া হয়।”

হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুর মাদ্রাসাছাত্র প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, “যাদের দিয়ে এমন কাণ্ড ঘটানো হচ্ছে, তারা তো তরুণ, তারা আমাদের পরিবারের সন্তান।  তাদের বিভ্রান্ত করে বিপথগামী করা হচ্ছে।  কেন তারা বিপথগামী হচ্ছে, সে কারণগুলো অনুসন্ধান করতে হবে।  কোথায় কোথায় আমাদের ঘাটতি রয়েছে, তা আমাদের খুঁজে বের করতে হবে।”

দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতিচর্চার সমন্বয়হীনতায় বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছেন আসাদুজ্জামান নূর।
তিনি বলেন,শিক্ষার সাথে মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয় ঘটাতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’

পরবর্তী

নারীকে সন্তানের চেয়ে দ্বিগুণ মানসিক চাপে রাখে তার স্বামী

পরবর্তী

নারীকে সন্তানের চেয়ে দ্বিগুণ মানসিক চাপে রাখে তার স্বামী

জাফর ইকবালের সহকর্মীর বর্ণনায় শাবিপ্রবি মুক্তমঞ্চে সেদিনের দৃশ্য

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT