চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরাতে কাজ শুরু হয়েছে: সু চি

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১২:৪৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। মিয়ানমার সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বৈঠকে সু চি আরো জানান, কফি আনান কমিশন বাস্তবায়নে তার সরকার কাজ শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে প্রধানমন্ত্রীর পক্ষ হতে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানিয়েছেন। মিয়ানমারের নেত্রী দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন।

আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া ৫ দফা এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানান সু চি।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সুচিকে সিনিয়র অফিসিয়ালস ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত সমূহ অবহিত করেছেন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন। এ বিষয়েও একমত পোষণ করেন সু চি।

স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে আরো বলেন, প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদেশ দেশে কোন সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে। তখন পরিস্থিতি বাংলাদেশ ও মিয়ানমার কারও অনুকূলে থাকবে না।
মাদকের অবৈধ পাচার বিশেষত ইয়াবার ভয়াবহতার ব্যাপারে সু চিকে অবহিত করা হলে সু চি বলেন, তার দেশের যুবসমাজও ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে তিনি মিয়ানমারের সীমান্ত বন্ধ করবে।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিরোহিঙ্গারোহিঙ্গা পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমর্থকদের টিকিট দেবে না যুক্তরাষ্ট্র

জুন ৯, ২০২৬
ডিন (ভারপ্রাপ্ত) খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শরিফুল হুদা

জুন ৯, ২০২৬

বিসিবির জরুরি সভায় স্থায়ী কমিটি অনুমোদন, কে কোন দায়িত্ব পেলেন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য চলচ্চিত্র আহ্বান

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT