চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ৩৬১ রানের লিড, হাতে ৯ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের লিড ক্রমেই বড় হচ্ছে। চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান। সাদমান ইসলাম ফিফটির পরও আগলে রেখেছেন একপাশ। অন্যদিকে দ্রুত রান তোলার কাজটা দারুণভাবে করছেন নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসে ১৯২ রানের লিডে বাংলাদেশ চালকের আসনে ছিল তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে রান যত বাড়বে, ততই বড় হবে জিম্বাবুয়ের লক্ষ্য।

৯ উইকেট হাতে রাখা বাংলাদেশের লিড এখন ৩৬১ রানের। এত রান তাড়া করে জয়ের রেকর্ড কারোই নেই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সাদমান ৭২ ও শান্ত ৪৭ রানে অপরাজিত আছেন।

সকালে প্রথম টেস্ট ফিফটির খুব কাছে গিয়ে আউট হন সাইফ হাসান। ৯৫ বলে ৪৩ রান করে এনগ্রাবার বলে মেয়ার্সের হাতে ধরা পড়েন টাইগার ওপেনার।

আগের দিনের অবিচ্ছিন্ন ৪৫ রানের ওপেনিং জুটি দীর্ঘ হয় ৮৮ রান পর্যন্ত। তিনে নামা শান্ত ব্যাট করছেন কিছুটা আগ্রাসী মনোভাবে। ৫৬ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা।

অন্যদিকে বেশ ধৈর্য নিয়ে ব্যাট করা সাদমান খেলেছেন ১৪৪ বল। এ বাঁহাতি চার মেরেছেন সাতটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT