চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে সাফাই গাইলো পাকিস্তান

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:৩১ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে করা মন্তব্যের স্বপক্ষে সাফাই গেয়ে বাংলাদেশের প্রতিবাদ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের অবস্থান নিয়ে বাংলাদেশের অভিযোগ ‘ভিত্তিহীন’ মন্তব্য করে ‘অমূলক দাবি’ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। উল্টো বাংলাদেশের বিরুদ্ধে ‘মানহানী’র অভিযোগ এনেছে ১৯৭১ সালে যুদ্ধের নামে গণহত্যা চালানো দেশটি।

পাকিস্তানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে সাউথ এশিয়া এন্ড সার্ক-এর ডিরেক্টর জেনারেল তলব করে। তাকে জানানো হয়; বাংলাদেশের ‘ভিত্তিহীন’ এবং ‘অমূলক’ অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান।

তলবের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ কাজি খলিলুল্লাহ’র বরাত দিয়ে দেশটির ডন পত্রিকা জানায়, বাংলাদেশের প্রতিবাদের জবাব দিতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে নেয়া হয়।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের মুখপাত্র বলেন, ‘আমরা অতীত ভুলে ভ্রাতৃত্বের ভিত্তিতে সামনে এগিয়ে যেতে চাই। অথচ দুঃখজনক যে বাংলাদেশ সরকার পাকিস্তানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে’।

যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির পর ‘বিরক্ত’ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিভেদ ভুলতে পাকিস্তানের জন্ম ইতিহাস টেনে ধর্মীয় পরিচয় মনে রাখার কথাও বলেন।

খলিলুল্লাহ বলেন, ‘১৯৪৭ সালে আলাদা মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম নেয়ার পেছনে দুই দেশের মানুষের ‘সংগ্রামের’ কথা আমাদের মনে রাখা উচিৎ’।

Reneta

গত ২২ নভেম্বর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়ত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার এইচ. ই সুজা আলমকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে পাকিস্তান ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকায় পাকিস্তান দূতাবাস।

ওই বিবৃতিতে বলা হয়েছিলো, আমরা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ‘অনাকাঙ্খিত’ ফাঁসির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পাকিস্তান এ ধরণের কর্মকাণ্ডে ক্ষুব্ধ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT