চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের হতাশা বাড়াল আইসিসির দশকসেরা মনোনয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নেই, কোথাও নেই! কি টি-টুয়েন্টি, ওয়ানডে আর টেস্ট; দশকসেরা যেন দূরের কথা। আফগানিস্তানের রশিদ খানকে টি-টুয়েন্টির সেরাদের দশকসেরা খেলোয়াড় মনোনয়ন দেয়া হলেও নারী-পুরুষ কোনো বিভাগেই ঠাই হয়নি একজন বাংলাদেশি ক্রিকেটারের।

২০১০ থেকে ২০২০- প্রথমবারের মতো দশকসেরা ক্রিকেটার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দশকসেরা, টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি ও স্পিরিট অব দ্য ক্রিকেট- এই হচ্ছে ক্যাটাগরি। নারী-পুরুষ উভয় শ্রেণিতে দেয়া হবে অ্যাওয়ার্ড।

সব ক্যাটাগরিতে একটি নাম যথারীতি আছেই, বিরাট কোহলি। শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের পর বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রানধারী ও তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের (২১,৪৪৪ রান ও ৭০ সেঞ্চুরি) নাম না থাকাটাই বরং হত অস্বাভাবিক কিছু।

পাঁচ ক্যাটাগরির মনোনয়নে সবচেয়ে বেশি চার ক্রিকেটার ভারতের। কোহলি ছাড়াও দশকসেরা খেলোয়াড়ের তালিকায় আছেন রবিচন্দ্রন অশ্বিন। দশকসেরা ওয়ানডে ক্রিকেটারদের তালিকায় কোহলির সঙ্গে আছেন মহেন্দ্র সিং ধোনি এবং ওয়ানডেতে তিন ডাবল সেঞ্চুরিয়ান রোহিত শর্মা।

টি-টুয়েন্টিতে আফগান লেগ স্পিনার রশিদ খানের নাম থাকলেও কোথাও ঠাই হয়নি লম্বা সময় তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রাখা সাকিব আল হাসানের।

দশকসেরা পুরুষ ক্রিকেটার
বিরাট কোহলি (ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (সাউথ আফ্রিকা) এবং কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

Reneta

দশকসেরা নারী ক্রিকেটার
এলিসে পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), সারাহ টেলর (ইংল্যান্ড)।

দশকসেরা টেস্ট ক্রিকেটার
বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান)।

দশকসেরা ওয়ানডে ক্রিকেটার
বিরাট কোহলি (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি’ভিলিয়ার্স (সাউথ আফ্রিকা)৷

দশকসেরা নারী ওয়ানডে ক্রিকেটার
এলিসে পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত) ও ঝুলন গোস্বামি (ভারত)।

দশকসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার
রশিদ খান (আফগানিস্তান), বিরাট কোহিল ও রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (সাউথ আফ্রিকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

দশকসেরা নারী টি-টুয়েন্টি ক্রিকেটার
এলিসে পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), ডিন্দ্রা দোতিন (ওয়েস্ট ইন্ডিজ), আনিয়া স্রাবসোল (ইংল্যান্ড)।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা ক্রিকেটার
কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড), কলাম ম্যাকলেয়ড (স্কটল্যান্ড), পরশ খড়কা (নেপাল), আসাদ ভালা (পাপুয়া নিউগিনি), পিটার বোরেন (নেদারল্যান্ডস), রিচি বেরিংটন (স্কটল্যান্ড)।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা নারী ক্রিকেটার
নাত্তাকান চানতাম (নেপাল), সরনোরিন তিপোচ (নেপাল), সানিদা সাত্থিরুয়াং (নেপাল), ক্যাথেরিন ব্রাইস (স্কটল্যান্ড), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), স্টেরে ক্যালিস (নেদারল্যান্ডস)।

দশকসেরা আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড
বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়াসন (নিউজিল্যান্ড), মিসবাহ-উল হক (পাকিস্তান), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ক্যাথেরিন ব্রান্ট (ইংল্যান্ড), আনিয়া স্রাবসোল (ইংল্যান্ড)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT