চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শুরুতে হোঁচট খেলেও শেন উইলিয়ামসের অপরাজিত ১২৯ ও ব্রেন্ডন টেলরের ৭৫ রানের ইনিংসে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। সফরকারীদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশকে করতে হবে ২৮৭ রান।

জিম্বাবুয়ে: ২৮৬/৫ (৫০)

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শুরুতে দুই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের কোণঠাসা করে রেখেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনি। ৬ রানেই তারা ফিরিয়ে দেন দুই ওপেনারকে। দুই পেসার টানা ২২টি ডট বল করেন দুপ্রান্ত থেকে। পরে অবশ্য সেটি পুষিয়ে নেন উইলিয়ামস ও টেলর।

তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১৩২ রান। তাতেই সফরকারীরা পেয়ে যায় লড়াকু সংগ্রহের ভিত। ৭২ বলে ৭৫ রান করা টেলর বাঁহাতি স্পিনার নাজমুল অপুর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে ভাঙে জুটি।

পরের জুটিতে সিকান্দার রাজাকে নিয়ে উইলিয়ামস আরও ৮৪ রান যোগ করলে জিম্বাবুয়ে পেয়ে যায় বড় সংগ্রহের পথ। ৪০ রান করা রাজা অপুর দ্বিতীয় শিকার হন সৌম্যর হাতে ক্যাচ দিয়ে।

শেষদিকে পিটার মুর ২১ বলে ২৮ রান করলে তিনশ কাছাকাছি সংগ্রহ গড়ে ফেলে জিম্বাবুয়ে। উইলিয়ামসের ১৪৩ বলে ১২৯ রানের ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক পূর্ণ করেন ১২৪ বলে।

Reneta

জিম্বাবুয়ে সিরিজের আগে সাগরিকার এ মাঠে সবশেষ ওয়ানডে হয়েছিল ২০১৬ সালের ১২ অক্টোবর। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ২৭৭ রানের পুঁজি। যেদিন ১৩ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। দুই বছর আগে বড় সংগ্রহ গড়েও হারের অভিজ্ঞতা জিম্বাবুয়ের বিপক্ষে হতে পারে জয়ের অনুপ্রেরণা।

বাংলাদেশের জন্য লাকি ভেন্যু হিসেবে খ্যাত এ মাঠে আগে ব্যাট করা দলের সর্বোচ্চ রান ৩০৯ রান। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে করেছিল শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT