চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি: কোর্টনি ওয়ালশ

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৮:০২ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে কিছুটা ব্যাকফুটে থাকলেও বাংলাদেশের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি বলে মনে করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আর  তৃতীয় দিনের নায়ক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ধারণা বাংলাদেশকে ৩১০ থেকে ৩২০ রানের টার্গেট দিতে পারলে সুবিধাজনক অবস্থানে থাকবে ইংল্যান্ড।

চট্টগ্রাম তৃতীয় দিন কেটেছে উত্থান-পতনের মধ্য দিয়ে। প্রথম সেশনে ইংল্যান্ড যদি থাকে চালকের আসনে, দ্বিতীয় সেশনে সাকিবের বোলিংয়ে ম্যাচে ফেরে ‘টিম-টাইগার্স’। এরপর তৃতীয় সেশনে বেন স্টোকস-বেয়ারস্টোর বড় পার্টনারশীপে দিনশেষে ২৭৩ রানের বড় লিড ইংল্যান্ডের। তবে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করছেন বোলিং কোচ।

কোর্টনি ওয়ালশ বলেন, ‘আগামীদিনের প্রথম সেশনটা আমাদের জন্য খুব জরুরি। তাদের খুব দ্রুত আউট করতে হবে। এরপর কয়েকটা পার্টনারশিপ করতে পারলে আমরা ভালো অবস্থানে চলে যেতে পারি। ম্যাচের এখনও সময় আছে। তাই যে কোনো কিছু হতে

পারে।’stocks

বাংলাদেশ বোলিং কোচ আরো বলেন, ‘দিনের প্রথম ওভারেই সাকিব দুর্ভাগ্যবশত আউট হয়ে যাওয়ায় পরবর্তী ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। না হলে প্রথম ইনিংসটা আমাদের আরও বড় হতে পারতো।’

তৃতীয় দিনের নায়ক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস জানান, উইকেট ও বাংলাদেশী বোলারদের কারণে কঠিন দিন পার করতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। লিডটা আরো একটু বড় হলে সুবিধাজনক অবস্থানে থাকবে ইংল্যান্ড।

Reneta

তিনি বলেন, ‘আমরা ২৭০ রানের (২৭৩) লিড নিয়েছি। এই উইকেটে ৩০০ হলেও হয়, তবে ৩২০ খুব ভালো টার্গেট।’

টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশর বলছেন, লড়াইয়ে টিকে থাকতে চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস দ্রুত মুড়িয়ে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT