চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে আগ্রহী তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতিসংঘকে পাশে নিয়ে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরামর্শ দিয়েছে তুরস্ক। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-তুরস্ক বার্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতেও একমত হয়েছে দুই দেশ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উদীয়মান উল্লেখ করে বলেন, প্রতিরক্ষাসহ একাধিক খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক।

দ্বিপাক্ষিক বাণিজ্য, অংশীদারি বাড়ানোর সম্ভাবনায় ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সফর শুরু করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর ঢাকায় আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

এরপর দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান প্রায় এক বিলিয়ন ডলারের বাণিজ্য দুই বিলিয়নে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানেও পাশে থাকবে তুরস্ক। বলেন, রোহিঙ্গাদের দ্বীপটিতে স্থানান্তরের প্রক্রিয়ায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রয়োজন আছে।

তিনি জানান, তুরস্কের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি খাতেও সহযোগীতার ক্ষেত্র তৈরি করতে চাই। বাংলাদেশের সঙ্গে যৌথ ভিত্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনেও আগ্রহী তুরস্ক। ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সবার জন্য মঙ্গলজনক হবে এমন সময়ে আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ও ঢাকায় কামাল আতার্তুকের ভাস্কর্য নির্মাণ করা হবে। একই সাথে উদ্বোধন করবে দুই দেশ।

Reneta

অন্যদিকে করোনা প্রতিরোধে তুরস্ক বাংলাদেশে সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী পাঠাবে বলেও জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কসামরিক সরঞ্জাম
শেয়ারTweetPin

সর্বশেষ

Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT