চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের লিঙ্গ সমতায় উন্নতি কি শুধুই পরিসংখ্যান?

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৬:৩৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লিঙ্গ সমতায় বাংলাদেশের বিশাল উল্লম্ফন কি আসলেই বাস্তবতা প্রকাশ করে? এটাই কি সঠিক চিত্র? নাকি এটা শুধুই একটি পরিসংখ্যান?

লিঙ্গ সমতা নিয়ে সর্বশেষ বিশ্ব প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি জোরেশোরেই আলোচিত হচ্ছে। বিশেষ কারে নারী এবং নারীকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা এবং চুলচেরা বিশ্লেষণ চেলছে।

লিঙ্গ সমতা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ১৪৪টি দেশের যে তালিকা প্রকাশ করেছে তাতে ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭২ নম্বরে। এবারের তালিকায় ৪৭ তম অবস্থানে রয়েছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থানও সবার উপরে।

তালিকায় ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আয়েশা খানম

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টটিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন নারী নেত্রী আয়েশা খানম। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। একটি দেশের পরিস্থিতিকেও তুলে ধরে। দেশের অনেক অবস্থানে অনেক পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে আমরা অনেক উন্নত হয়েছি, কিন্তু এখনো সেই জায়গাগুলোতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রশাসনে অনেক বদল এসেছে কিন্তু আইনী প্রক্রিয়াতেও অনেক পরিবর্তন আনতে হবে। আগে যে পরিমাণ নারী বাংলাদেশে কর্মরত ছিল, এখন সেই পরিমাণটা বেড়েছে অনেকখানি। সেই জায়গাগুলোতে পরিবর্তন আসছে। আর সেই তথ্যটাই দিচ্ছে ওই প্রতিবেদন।

সুপ্রীতি ধর

নারী বিষয়ক পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’ সম্পাদক সুপ্রীতি ধর চ্যানেল আই অনলাইনকে বলেন, যদিও এটা একটা পরিসংখ্যান, তবে এটা অবশ্যই নারীর ক্ষমতায়নে একটি ইতিবাচক দিক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই তালিকা তৈরি করেছে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণের উপর ভিত্তি করে। এখন নারীরা অনেক বেশি কর্মক্ষেত্রে আসছে। কিন্তু অন্য ক্ষেত্রগুলোতে নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে।

‘সেই জায়গাগুলোতে এখন আরো বেশি নজর দেওয়ার সময় এসেছে।’

বাংলাদেশের নারী নির্যাতনের জায়গাটা এখন মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে সুপ্রীতি ধর বলেন, সেই জায়গাতে অনেক বেশি কাজ করতে হবে। তবে মেয়েদের পরিবর্তন আনতে চাইলে এখন মেয়েদের ডিসিশন মেকিংয়ের জায়গায় নিয়ে যেতে হবে। এখনো মেয়েরা সেই জায়গায় যাওয়ার আগেই ঝড়ে যাচ্ছে। সেটা না হলে হয়তো পরিবর্তন আনা সম্ভব হবে।

‘হয়তো এতে করে খুব দ্রুত সমাধান আসবে না, কিন্তু একটা পথতো তৈরি হবে।’

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে আইসল্যান্ড। এরপরে রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, রুয়ান্ডা ও সুইডেন। আর সবচেয়ে শেষের দিকে রয়েছে ইয়েমেন।

অর্থনীতিতে সুযোগ ও অংশগ্রহণের উপর ভিত্তি করে রিপোর্টটিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ।  নিম্ন মধ্য আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। আর রাজনৈতিক ক্ষমতায়নের দিক থেকে অবস্থান ৭ নম্বরে।

রিপোর্টে বলা হয়েছে, আইনপ্রণেতা, সিনিয়র কর্মকর্তা ও ম্যানেজার পদে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বেশ উন্নতি করেছে বাংলাদেশ।

ট্যাগ: লিঙ্গ সমতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি যে কোন পরিস্থিতিতে নির্বাচনে আসবেই: ওবায়দুল কাদের

পরবর্তী

১৩ লাখ টাকায় ঐতিহ্য বিক্রি!

পরবর্তী
খামারবাড়ি ভবনের ধ্বংসাবশেষ, ভাঙা ইট ও ধ্বংসপ্রাপ্ত দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ লাখ টাকায় ঐতিহ্য বিক্রি!

রিয়াল মাদ্রিদ ফুটবল দল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাত চেনাতে মরিয়া ‘ক্ষুব্ধ’ রিয়াল

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT