চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের যে তারকাদের নিয়ে চিন্তায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ভারত সফরের মাঠের লড়াই। সেই সিরিজের আগে টাইগার দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ভারতীয়রা। সাকিব-মোস্তাফিজদের কোন কোন তারকা রোহিতদের সামনে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন তা নিয়েই চলছে আলোচনা।

টাইমস অব ইন্ডিয়া গ্রুপের একটি দৈনিক বাংলাদেশের যে খেলোয়াড়রা ভারতের সামনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন, তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছে। শিরোনাম করা হয়েছে ‘পদ্মা পাড়ের কাঁটা’।

প্রতিবেদনে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম রয়েছে। একনম্বরে অবশ্যই টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আছেন মোস্তাফিজ, মুশফিক এবং মাহমুদউল্লাহ।

ভারতের জন্য আসলেই কাঁটা হয়ে উঠতে পারেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের ক্যাপ্টেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে তার।’

মোস্তাফিজুর রহমানকে নিয়ে বলা হয়েছে, ‘বাঁহাতি পেসার আইপিএলে হায়দরাবাদ ও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন।’

আর মুশফিকুর রহিমকে নিয়ে তাদের মন্তব্য, ‘বাংলাদেশের উইকেটকিপারের অভিজ্ঞতা বিশাল। ৮১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। বড় শট নেয়ার ক্ষমতা রয়েছে।’

Reneta

শেষে তুলে ধরা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে, ‘অভিজ্ঞ অলরাউন্ডার। ব্যাট হাতে মিডলঅর্ডারে টিমের বড় ভরসা। প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।’

ইনজুরির কারণে ভারত সফরের দলে নেই বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যক্তিগত কারণে সফরে যাচ্ছেন না তামিম ইকবাল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টাইগার ওপেনার। বাংলাদেশের এ দুই তারকা দলে থাকলে ভারতের চিন্তা আরও কিছুটা বাড়ত।

৩ নভেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। ৭ ও ১০ নভেম্বর বাকি দুই ম্যাচ। পরে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামেও হবে মেট্রোরেল

পরবর্তী

বদলে গেল শেখ কামাল টুর্নামেন্টের সেমির সময়-সূচি

পরবর্তী

বদলে গেল শেখ কামাল টুর্নামেন্টের সেমির সময়-সূচি

জাবি ভিসির কার্যালয়ের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT