চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মুক্তির মার্কা হচ্ছে ধানের শীষ: কাদের সিদ্দিকী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:২১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন: বাংলাদেশের মুক্তির মার্কা ছিল নৌকা, কিন্তু সেই নৌকা তলিয়ে গেছে। এখন বাংলাদেশের মুক্তির মার্কা হচ্ছে ধানের শীষ।

তিনি বলেন: শেখ হাসিনা মনে করছেন কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, ক্ষমতা কি কারও বাপের। মানুষ যদি ভোট দেয় তাহলে তুমি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাইকো। আর যদি মানুষ ভোট না দেয় ৩০ তারিখের পরে একদিনও তুমি ক্ষমতায় থাকতে পারবে না।

মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বাসাইল উপজেলার কাউলজানী বোর্ড বাজারে আয়োজিত পথসভায় তিনি শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন: খালেদা জিয়াকে জেল খানায় রাখছো আবার পরিত্যক্ত জেলে। জানুয়ারির ১ তারিখ অথবা ২ তারিখ আমি গিয়ে তালা খুলে খালেদা জিয়াকে বের করে আনবো।

তিনি আরও বলেন: আমি মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীন করতে পারি, বঙ্গবন্ধুর জন্য আমি যৌবন ঝরাতে পারি কিন্তু তার কন্যা আমাকে ভোটে দাঁড়াতে দেবে না। সেই জন্যই আমরা ধানের শীষকে জাতীয় মার্কা বানিয়েছি। আগে ছিল এটা বিএনপির মার্কা, আজকে ধানের শীষ হয়েছে বাংলাদেশের মার্কা।

তিনি বলেন: বাংলাদেশের স্বাধীনতার রক্ষা করার মার্কা হচ্ছে ধানের শীষ। ৩০ তারিখের ভোট খুবই গুরুত্বপুর্ণ দেশের জন্য, দেশ বিনির্মাণের জন্য। অবৈধ সরকারকে আজকে সরানোর জন্য সব চেয়ে বড় অস্ত্র হচ্ছে ধানের শীষ। সেজন্য আমরা সবাই মিলে ধানের শীষ নিয়েছি।

এসময় ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগ: কাদের সিদ্দিকীধানের শীষনির্বাচননৌকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনয়ে আসার বিষয়ে কী ভাবছে শাহরুখ পুত্র?

পরবর্তী

যে কারণে খালেদা জিয়ার রিটের নথি ফেরত

পরবর্তী
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

যে কারণে খালেদা জিয়ার রিটের নথি ফেরত

১১ রানে ১০ উইকেট নিয়ে ‘রাজা’ রাজকুমার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদের ঝুঁকি কমায় চীন আবার শুরু উদ্ধার অভিযান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT