ফুটবল

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই এবছর আর হচ্ছে না

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে আবারও পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের খেলা। বাড়ন্ত স্বাস্থ্যঝুঁকির কারণে পুরো এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই চলতি বছরে আর মাঠে না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফিফা।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য গত শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। গাজীপুরে হচ্ছে ক্যাম্প। খেলা আসছে অক্টোবরে। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল বাংলাদেশের।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বুধবার বিবৃতিতে জানিয়েছে, মহামারীর কারণে কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশীয় অঞ্চলের বাছাই স্থগিত করা হয়েছে। আগামী বছর নতুন সূচিতে হবে খেলা।

আসছে অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের জন্য ব্যস্ত সূচি ছিল এশিয়ার। বিশ্বকাপ-এশিয়ান কাপের বাছাইয়ে আরও ৪টি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। গত মার্চ-জুনে যেগুলো খেলার কথা ছিল। অন্যদের মতো বাংলাদেশও মাঠে নামতে পারেনি করোনা মহামারীর কারণে।

আফগানিস্তান ছাড়াও বাংলাদেশের আরও দুটি ম্যাচ আছে ঘরের মাটিতে। ভারত ও ওমানের বিপক্ষে নভেম্বরে খেলার কথা ছিল। বাকি ম্যাচটির প্রতিপক্ষ কাতার, দোহায় অক্টোবরে হওয়ার সূচি ছিল যেটির। বাছাইয়ে ‘ই’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ১ পয়েন্টে তলানিতে পড়ে আছে বাংলাদেশ।

বিষয়:বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…