চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিরুদ্ধে মালিঙ্গার খেলা ‘নিশ্চিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন এশিয়া কাপ কি শ্রীলঙ্কা মহাতারকার লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠবে? লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তেমনই ইঙ্গিত দিয়েছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তার খেলা ‘নিশ্চিত’ বলেই জানিয়েছেন সাবেক টাইগার কোচ।

বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। এই অবস্থায় মালিঙ্গা যে ফিটনেসের দিক থেকে আগের জায়গায় ফিরে এসেছেন, সেটাও জানিয়েছেন হাথুরুসিংহে।

গতবছরের সেপ্টেম্বরে শেষ ওয়ানডে খেলেছিলেন মালিঙ্গা। অর্থাৎ এক বছর পরে তাকে আবার দেখা যাবে শ্রীলঙ্কার জার্সিতে। কিন্তু আগের মতোই বিধ্বংসী মেজাজে কি পাওয়া যাবে তাকে?

কোচ বলছেন, ‘এই প্রতিযোগিতায় মালিঙ্গা আমাদের পরিকল্পনার সঙ্গে বেশ মানিয়ে যাবে। সে বিশ্বের সেরা ডেথ বোলারদের অন্যতম। সম্প্রতি কয়েকটা ম্যাচেও যথেষ্ট ভালো বল করেছেন। ফিটও আছে যথেষ্ট। এখানেও খেলবেন।’

গত দু’বছর ধরে চোট সমস্যায় জর্জরিত মালিঙ্গা। পায়ের নানা চোটের জন্য ২০১৬ থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত। সেই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকেও সরে দাঁড়িয়েছিলেন চোটের কারণে।

২০১৫’র নভেম্বর থেকে ২০১৭’র জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে পর্যন্ত একটিও ওয়ানডে খেলতে পারেননি তিনি। ফিরে আসার পরেও যে আগের মালিঙ্গাকে পাওয়া গেছে, তাও না। তার স্লোয়ারগুলো যেমন আগের মতো বিপজ্জনক ছিল না, তেমনই ইয়র্কারের সংখ্যাও ক্রমশ কমে যায়।

Reneta

তবে কানাডায় টি-টুয়েন্টি লিগে সেরা বোলিং পারফরম্যান্স দেখান মালিঙ্গা। ঘরোয়া ক্রিকেটেও ফেরেন তিনি। গত মাসে দেশের টি-টুয়েন্টি লিগে ক্যান্ডির হয়ে ছ’টি ম্যাচে খেলেন। দলে ভালো ডেথ বোলারের অভাব। তাই এবার মালিঙ্গাকে ফেরাতে হয়েছে শ্রীলঙ্কা দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লাসিথ মালিঙ্গালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT