চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি জে ৮ স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাং বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন গ্যালাক্সি জে ৮।

গ্যালাক্সি জে সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি জে ৮ এর মাধ্যমে স্যামসাং মাঝারি বাজেটের স্মার্টফোনে পাওয়া যাবে ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচারসমূহ।  জে ৮ স্মার্টফোনটি কালো, নীল এবং সোনালি, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।  স্মার্টফোনটির মূল্য নির্ধারন করা হয়েছে ২৯ হাজার ৫০০ টাকা।

গ্যালাক্সি জে ৮ এ রয়েছে স্যামসাংয়ের সিগ্নেচার বেজেল লেস ইনফিনিটি ডিসপ্লে। এর ৬ ইঞ্চি সুপার অ্যামোলেড এইচডি প্লাস স্ক্রিনের রেশিও ১৮.৫:৯। সংগীত প্রেমীদের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড এনহ্যান্সমেন্ট প্রযুক্তি। ফলে গান শোনা ও ৬ ইঞ্চি সুপার অ্যামোলেড এইচডি স্ক্রিনে ভিডিও এবং মুভি দেখা যাবে স্বাচ্ছন্দ্যে। থাকছে অ্যাপ পেয়ার ও চ্যাট ওভার ভিডিও এর মাধ্যমে মাল্টি টাস্কিং এর সুবিধাও।

Banglabid

গ্যালাক্সি জে ৮-এ আছে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা। রয়েছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ এবং লাইভ ফোকাস মোড। রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যমেরায় আরও রয়েছে সেলফি ফোকাস ও এআর স্টিকার মোড। বিশেষ ফিচার হিসেবে গ্যালাক্সি জে ৮ এ রয়েছে সোশ্যাল ক্যামেরা। যার মাধ্যমে ছবির সাইজ কিংবা রেজ্যুলেশন কম্প্রেস করা ব্যতিত ছবি শেয়ার করা সম্ভব। সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটি গ্যালাক্সি জে ৮ এ পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.৮ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৪জিবি র‌্যাম এবং ৬৪ জিবি মেমোরি যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছাড়াও ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। গ্যালাক্সি জে ৮-এর সিকিউরিটি ফিচার হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, সিকিউর ফোল্ডার সিস্টেম এবং ফেস রিকগনিশন আনলক ফিচার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোনস্যামসাং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শচীন পুত্রের ‘ডাক’, এনটিনি পুত্রের ‘ঝড়’

পরবর্তী

স্থূলতা নিয়ে বড় হচ্ছে ইংল্যান্ডের শিশুরা 

পরবর্তী

স্থূলতা নিয়ে বড় হচ্ছে ইংল্যান্ডের শিশুরা 

‘আধ্যাত্মিক গুরুর’ সঙ্গ ছাড়লেন জোকোভিচ

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT