চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টটিভি উন্মোচন করলো স্যামসাং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে টেলিভিশন সম্ভারের অত্যাধুনিক সংস্করণ ‘এন সিরিজ’ উন্মোচন করলো স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। গেল বছরের ‘এম সিরিজ’ টেলিভিশনকে ছাপিয়ে ‘এন সিরিজ’ টেলিভিশনের মধ্যে থাকবে এলইডি টিভি থেকে শুরু করে কিউএলইডি টিভি।

উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ‘এন সিরিজ’-এর বিভিন্ন রেঞ্জের টেলিভিশন প্রদর্শন করে। স্যামসাংয়ের টিভি সিরিজের শীর্ষস্থানীয় কিউএলইডি (কোয়ান্টাম ডট এলইডি) টিভির সঙ্গে এন সিরিজে থাকছে জয় কনসার্ট টিভি, স্মার্ট কনসার্ট টিভি ও প্রিমিয়াম ইউএইচডি টিভি।

স্যামসাংয়ের উদ্ভাবনী প্রযুক্তির নতুন এই টিভিগুলোর মধ্যে কনসার্ট সিরিজের টেলিভিশনের বিশেষত্ব হচ্ছে চার চ্যানেল বিশিষ্ট ৪০ ওয়াটের কনসার্ট সাউন্ড সিস্টেম যা ঘরে বসে গেমিং কিংবা ছোট-মাঝারি আকারের পার্টিকে করবে আরো আনন্দদায়ক। এটির টু-ওয়ে ব্লুটুথ মিররিং থাকায় আলাদা করে আর ব্লুটুথ স্পিকার কেনার প্রয়োজন হবেনা। কনসার্ট সিরিজের টিভিগুলো স্মার্ট এবং নন-স্মার্ট সংস্করণে বাজারে পাওয়া যাবে। কনসার্ট সিরিজের জয় কনসার্ট টিভির দাম শুরু ২৯ হাজার ৯০০ টাকা থেকে এবং স্মার্ট কনসার্ট টিভি পাওয়া যাবে সর্বনিম্ন ৩৬ হাজার ৯০০ টাকায়।

‘এন সিরিজ’ লাইন-আপের অন্যান্য টিভিগুলোর মধ্যে অন্যতম ফোরকে রেজ্যুলেশন এবং স্লিম মেটালিক ডিজাইনের প্রিমিয়াম ইউএইচডি টিভি। অত্যাধুনিক এইচডিআর এলিটসমৃদ্ধ এই টিভি নানান রঙ ফুটিয়ে তুলতে সক্ষম। ৪ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু হবে প্রিমিয়াম ইউএইচডি টিভির দাম।

‘এন সিরিজ’-এর বিভিন্ন মডেলের টিভিগুলোর মধ্যে কিউএলইডি’র প্রতি ক্রেতার বেশি আকর্ষণ আশা করছে স্যামসাং। কিউএলইডি টিভির দাম ৫ লাখ ৯০ হাজার ৯০০ টাকা থেকে শুরু।

নতুন মডেলের টিভি উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন: নানান উদ্ভাবনী প্রযুক্তির টেলিভিশনকে স্বাগত জানাতে বাংলাদেশের বাজার পুরোপুরি প্রস্তুত। গ্রাহকদের চাহিদা ও সামর্থ্যরে কথা মাথায় রেখে স্যামসাং উন্মোচন করেছে এন সিরিজ-এর টেলিভিশন এবং আমরা আশা করছি টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে নতুন প্রজন্মের এই টিভিগুলো।

Reneta

এন সিরিজ-এর টিভি উন্মোচন অনুষ্ঠানে ফ্ল্যাগশিপ মডেলের টিভিগুলো ছাড়াও স্যামসাংয়ের রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং ভ্যাকিউম ক্লিনারও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে স্যামসাংয়ের বিজনেস মনিটরস এবং সাম্প্রতিক এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশনসও উপস্থাপন করা হয়।

নতুন মডেলের এন সিরিজের টিভিগুলো সারাদেশে স্যামসাংয়ের পরিবেশক এবং স্যামসাং বাংলাদেশের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস (সিই এন্ড আইটি) শাহরিয়ার বিন লুতফর, হেড অব সেলস এন্ড পার্টনার ম্যানেজমেন্ট সাদ বিন হাসান, হেড অব মার্কেটিং কমিউনিকেশন্স (সিই) খন্দকার আশিক ইকবালসহ স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের চ্যানেল অংশীদার ও ডিলার প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্ট টিভিস্যামসাং স্মার্ট টিভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

পরবর্তী

চট্টগ্রাম প্রেস ক্লাবে মাসব্যাপী মার্কেন্টাইল ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

পরবর্তী

চট্টগ্রাম প্রেস ক্লাবে মাসব্যাপী মার্কেন্টাইল ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে মোদির সঙ্গে বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT