স্যামসাং ইলেকট্রনিক্স দেশের বাজারে এনেছে কিউএলইডিসহ চারটি ক্যাটাগরির স্মার্ট টিভি। কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি এবং জয় কানেক্ট টিভি- এই চার ক্যাটাগরির এসব টিভির সাইজ ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চির মধ্যে হবে এবং দাম থাকবে ৩১ হাজার ৯০০ টাকা থেকে ৬ লাখ ৯৫ হাজার ৯০০ টাকার মধ্যে।
স্যামসাং কিউএলইডি টিভিতে আছে ‘টিভি অব লাইট’ ফিচার যার মাধ্যমে পাওয়া যাবে পাওয়া যাবে সর্বোচ্চ মানের ব্রাইটনেস এবং অবিশ্বাস্য ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। এছাড়া কিউএলইডি টিভিতে থাকছে চারটি উদ্ভাবনী ফিচার। এর ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন শতভাগ কালার ভলিউম এবং এইচডিআর ১৫০০।
এই স্মার্ট টিভিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে টাইজেন ওএস। গ্রাহকদের কথা বিবেচনায় রেখে চিহ্নিত সমস্যাগুলোর সমাধান হিসেবে কিউ পিকচার, কিউ স্টাইল এবং কিউ স্মার্ট নামক তিন ধরণের ফিচার যোগ করা হয়েছে এই টিভি লাইনআপে।







