চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাহিমার হাত ধরে টি-টুয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের গৌরব বয়ে এনেছেন ফাহিমা খাতুন। আর হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে রুমানা আহমেদ ও নাহিদা আক্তারের। দুজনেই পরপর দুবলে উইকেট তুলে নিয়েছেন।

মঙ্গলবার টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ইউনাইটেড আরব আমিরাতের নারী দলের বিপক্ষে নেমেছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে বোলিং করে ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানেই আমিরাতকে গুটিয়ে দিয়েছে লাল-সবুজের দল।

শুরু থেকেই দারুণ বোলিং করেছে বাংলাদেশ। সেনেভিরাত্নাকে রানআউট করে প্রথম উইকেট আসে। হোটচান্দানিকেও রানআউটে ফেরায় বাংলাদেশ। বাকি ৮টি উইকেট ভাগ করে নিয়েছেন তিন বোলার।

রুমানা আহমেদ ২ ওভারে এক মেডেনে ৪ রানে ২টি, আর নাহিদা আক্তার ২.২ ওভারে মাত্র ২ রানে ২ উইকেট নেন। রুমানা ১৩তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নেন। সেখানে নাহিদা ১৬তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। কিন্তু প্রতিপক্ষ অলআউট হয়ে যাওয়ায় আর সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা হয়নি তার।

তার আগেই হ্যাটট্রিক তুলে নেন ফাহিমা খাতুন। ৪ ওভারে ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন। ইনিংসের ১২তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে হ্যাটট্রিক পূর্ণ করেন লেগস্পিনার ফাহিমা। হ্যাটট্রিকের প্রথম ও দ্বিতীয় উইকেটটি আসে ক্যাচে, আর তৃতীয় উইকেটটি আসে প্রতিপক্ষের ব্যাটারকে এলবিডব্লিউ করে।

বাংলাদেশ নারী দলের হয়ে আগে ওয়ানডে হ্যাটট্রিকের দেখা মিললেও টি-টুয়েন্টিতে এটিই প্রথম হ্যাটট্রিক সাফল্য। রুমানা গত বছর আয়ারল্যান্ড সফরে ওয়ানডে হ্যাটট্রিকটি করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাহিমা খাতুনবাংলাদেশ নারী ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT