চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পাট নিয়ে কাজ করছে জুটবর্গ

তানভীর আশিক তানভীর আশিক
৫:১৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
কৃষি, বাংলাদেশ
A A

পাটের সোনালি দিনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশে।  বেশ কয়েক বছরের সরকারি-বেসরকারি প্রচেষ্টায় পাট চাষের সম্ভাবনা কৃষকদের উজ্জীবিত করেছে।  বাংলাদেশের সোনালী আঁশ, পাট নিয়ে কাজ করছে সুইডেনের বেসরকারী প্রতিষ্ঠান জুটবরগ।  বাংলাদেশে সফররত জুটবর্গের সিইও ক্রিস্টিনা ওসটারগ্রেন, বোর্ড অফ চেয়ারম্যান এলস মেরি মালমেক ও জুটবর্গের অ্যাম্বাসেডর সুইডেনের বিখ্যাত বেজ গিটারিস্ট ম্যাগনাস রোজেন শনিবার চ্যানেল আই কার্যালয়ে দেখা করেন চ্যানেল আইয়ের পরিচালক এবং উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে।

পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার ও বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল পাটের বহুবিধ ব্যবহার নিয়ে সুইডেনের বেসরকারি প্রতিষ্ঠান জুটবরগ-এর গবেষকরা কাজ করছেন ২০১৩ সাল থেকে।  উদ্দেশ্য শিল্পকারখানা, পরিবহন, ফ্যাশন ও প্যাকেজিংসহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পাটের নতুন নতুন পণ্য উদ্ভাবন এবং জনগণকে উৎসাহিত করা। বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহী গবেষকরা বলছেন, কেবল উৎকৃষ্ট মানের পাট উৎপাদন নয়, কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় সেদিকেও দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমকে এগিয়ে আসার আহবান জানান তারা। একই সাথে কৃষকের সাথে বাজার ব্যবস্থাপনায় সংযোগ সৃষ্টির পেছনে শাইখ সিরাজের প্রশংসা করে জুটবর্গ এর গবেষকরা জানান পাটচাষীদের’ও প্রয়োজন ন্যায্যমূল্য এবং একটি মধ্যস্বত্ত্বভোগীর দৌরাত্মমুক্ত বাজার কাঠামো।

ক্রিস্টিনা ওসটারগ্রেন

জুটবর্গের সিইও ক্রিস্টিনা ওসটারগ্রেন চ্যানেল আই অনলাইনকে বলেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে পাট হতে পারে অন্যতম হাতিয়ার। আমরা চাই পরিবেশ বান্ধব পাটকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে।

এলস মেরি মালমেক

এলস মেরি মালমেক বলেন, পাট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান যা দিয়ে পরিবেশের কোনরূপ ক্ষতি সাধন না করেই উৎপাদন করা সম্ভব। যেমন ধরুন অটো মোবাইল ইন্ড্রাস্ট্রি, ইন্টারিওর ডিজাইন, স্পিনিং মিলে পাটের প্রচুর ব্যবহার রয়েছে। আমি মনে করি পাটের এসব ব্যবহারকে জনপ্রিয় করতে পারলে যেমন পরিবেশ উন্নত হবে, তেমন লাভবান হবে পাটচাষীরাও।

বেজ গিটারিস্ট ম্যাগনাস রোজেন গিটার বাজিয়ে শোনান।

Reneta

কৃষিপণ্য হিসেবে বাংলাদেশের পাটের উন্নয়ন এবং এর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গবেষণা অব্যাহত রেখেছে জুটবর্গ।

বাংলাদেশের পাট নিয়ে চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের প্রশংসা করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিজুটবর্গপাটশাইখ সিরাজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রক্তে ভেজা সড়কে বুকফাটা আর্তনাদ

পরবর্তী

ড্রোন মাপবে হৃৎস্পন্দন

পরবর্তী

ড্রোন মাপবে হৃৎস্পন্দন

ফাইল ছবি

জহুরুল-আসিফের ব্যাটে গাজীর জয়

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT