চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহুরুল-আসিফের ব্যাটে গাজীর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জহুরুল ইসলামের সেঞ্চুরি ও আসিফ আহমেদের প্রায় সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শনিবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৭ রান জমা করে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে ৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে গাজী গ্রুপ।

মেহেদী মারুফ ৩২, জাকির হাসান ৪৪, আল-আমিন ৩৭, দেলওয়ার হোসেনের ২৭ রানে দুইশর কাছে যায় প্রাইমদের সংগ্রহ। সেটাকে আড়াইশর উপরে নেন ৭২ রানে অপরাজিত থাকা ইউসুফ পাঠান। ৪টি করে চার-ছক্কায় ৬০ বলের ইনিংস খেলেন এই ভারতীয়।

গাজীর হয়ে ৪ উইকেট নিয়ে সেরা নাঈম হাসান। একটি করে উইকেট গেছে টিপু সুলতান ও মুমিনুল হকের দখলে।

তাড়া করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় গাজী গ্রুপ। অধিনায়ক জহুরুল ও মেহেদী হাসানের ব্যাটে। ২২ রান করা মেহেদী ফিরে যাওয়ার পর মুমিনুল হক (৪) ও শফিউল হায়াত (৬) দ্রুত সাজঘরে হাঁটা দিলে ভাঙে জুটি।

একপ্রান্ত আগলে রাখা জহুরুল তখন আসিফ আহমেদকে নিয়ে প্রতিরোধ গড়েন। দুজনের জুটি ১২১ রানের। ৩১ বছর বয়সী জহুরুল সেঞ্চুরি পেলেও ম্যাচ শেষ করে আসতে পারেননি। ৮ চার ও ৩ ছক্কার ইনিংস সাজিয়ে ১০৩ রানের সময় আহত অবসর নিয়ে সাজঘরে ফেরেন।

Reneta

তবে আসিফ ও ফাওয়াদ আলম নিরাপদেই ম্যাচ জিতিয়ে ফিরেছেন। শেষ পর্যন্ত ১০৫ বলে ৯১ রানে অপরাজিত থাকেন আসিফ, ৬ চার ও এক ছয়ের ইনিংস তার। ফাওয়াদ ২৯ রানে অপরাজিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ড্রোন মাপবে হৃৎস্পন্দন

পরবর্তী

ইউটিউবে প্রশংসিত রিয়াজের ‘ইয়ে নয়, বিয়ে’

পরবর্তী

ইউটিউবে প্রশংসিত রিয়াজের ‘ইয়ে নয়, বিয়ে’

ফাইল ছবি

ব্যাটে-বলে জ্বলেও জেতাতে পারলেন না সাইফউদ্দিন

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT