চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পরিস্থিতি কঠিনতর করে তুলছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্লান্তিকর দিনে বাংলাদেশকে স্বস্তি দিয়েছে এরকম খণ্ড খণ্ড দু-এক টুকরো ছবি

ক্লান্তিকর দিনে বাংলাদেশকে স্বস্তি দিয়েছে এরকম খণ্ড খণ্ড দু-এক টুকরো ছবি

প্রথমদিন শেষে তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন, আরও দুদিন উইকেট থেকে সহায়তা পাবেন ব্যাটসম্যানরা। পরে উইকেট পরিণত হবে বোলারদের চারণভূমিতে। সেই চারণভূমিতে বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের তাড়িয়ে বেড়াতে পারবেন? ততদূর হাঁটতে হবে কিনা সেটাই এখন প্রশ্ন! তার আগে অনুকূলে থাকা উইকেটেই যে একটা দিন পার করে দিলেন কিউই ব্যাটসম্যানরা। তৃতীয় দিনেও অবস্থা পাল্টাবে কিনা সংশয়! বোলারদের চারণভূমি হয়ে ওঠার সময়টাতে তাই উইকেটে পরীক্ষা দিতে হতে পারে টাইগার ব্যাটসম্যানদেরই!

বাংলাদেশ-২৩৪/১০ (৫৯.২), নিউজিল্যান্ড-৪৫১/৪ (দ্বিতীয় দিন শেষে)

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড ঠেকেছে ২১৭ রানে। উইকেটে খুঁটি গেড়ে বসে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজের বিশতম টেস্ট সেঞ্চুরির পথে অপরাজিত ৯৩ রানে। ফর্মে থাকা আরেক ব্যাটসম্যান হেনরি নিকোলসও কম যাননি। অ্যাঙ্গেল বুঝতে ভুল করে মেহেদী মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করে গেছেন ৫৩ রান।

Banglabid

দ্বিতীয় দিন শেষে যা অবস্থা তা তৃতীয় দিনেও পাল্টানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উইলিয়ামসন টিকে গেছেনই, ব্যাটিংয়ের অপেক্ষায় বিজে ওয়েটলিং-কলিন ডি গ্র্যান্ডহোমের মতো ব্যাটসম্যানরা। অলআউট না হলে স্বাগতিকরা পরে উইকেটের সুবিধা পুরোপুরি নিতে চাইবে সেটা বুঝতে বিশারদ হওয়ার প্রয়োজন নেই!

অবশ্য বাংলাদেশের সর্বনাশ যা হওয়ার সেটা জিত রাভাল-টম ল্যাথামের ২৫৪ রানের উদ্বোধনী জুটিতেই হয়ে গেছে। বাকি কিউই ব্যাটসম্যানরা সেই ভিত ক্রমেই শক্ত করছেন। দুই ওপেনারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। সাদা পোশাকে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া জিত রাভালকে ১৩২ রানে থামিয়েছেন মাত্র এক ওভার বল করা টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আর সবশেষ চার ইনিংসে তিনবার দেড়শো পেরনো ইনিংস খেলা ল্যাথামকে ১৬১ রানে মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানিয়ে শূন্য রানে জীবন দেয়ার ভুলের প্রায়শ্চিত্ত করেছেন সৌম্য সরকার।

Reneta

হ্যামিল্টন টেস্টে খেলা তিন টাইগার পেসার- আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ উইকেটের জন্য মাথা ঠুকে মরেছেন। এই তিনজনকে টপকে চমক দেখিয়েছেন ‘পার্টটাইমার’ সৌম্য। ল্যাথামের উইকেট ছাড়াও রস টেলরকে ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন খণ্ডকালীন মিডিয়াম পেসার।

অবাক করেছেন মাহমুদউল্লাহও। এক ওভার বল করে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্বিতীয়বার বলই হাতে নেননি বাংলাদেশ অধিনায়ক। স্পিনে সবেধন নীলমণি হয়ে থাকা মিরাজকে বেধড়ক মার খেতে দেখেই হয়তো আবারও বল নেয়ার পথে এগোননি তিনি। ৩১ ওভার বল করে নিকোলসের উইকেট পেয়েছেন মিরাজ, তবে ১৪৯ রান দিয়ে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলারটির নামও মিরাজই।

মাঝখানে একবার মুমিনুল হককে দিয়ে চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। এক ওভারে ১১ রান দেয়ার পর আর মুমিনুল মুখো হননি অধিনায়ক।

তৃতীয় দিনের শেষে কিংবা চতুর্থ দিনের শুরুর ভাগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের ব্যাটিংয়ে নামার সম্ভাবনা প্রবল। ততক্ষণে ফাটলও ধরা শুরু করবে ব্যাটিংবান্ধব উইকেটে। ট্রেন্ট বোল্ট-টিম সাউদির মতো সুইং নির্ভর বোলাররা সর্বোচ্চ সুবিধা নেয়ার চেষ্টা করবেন, সেই উইকেট থেকে স্বাগতিক স্পিনাররা তো সুবিধা নিতে মুখিয়ে আছেনই! সহায়ক উইকেট থেকেই সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা, প্রতিকূল অবস্থায় কী করেন সেটাই এখন দেখার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ধন্যবাদ’ না দেয়ায় বিচ্ছেদ

পরবর্তী

যেসব কারণে ‘ব্যর্থ’ হলো ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

পরবর্তী

যেসব কারণে ‘ব্যর্থ’ হলো ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

পলান সরকার

বইপ্রেমী পলান সরকার মারা গেছেন

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT