চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নতুন চলায় শুরু তামিমের ‘অধিনায়ক অধ্যায়’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৪১ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

১০ মাসের করোনা বিরতির পর বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগারদের নতুন পথচলায় শুরু হচ্ছে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নতুন অধ্যায়। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু বেলা সাড়ে ১১টায়।

তামিম আগেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। তা ছিল নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে। আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পাওয়ার পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে হতে যাচ্ছে টাইগার ওপেনারের নতুন অধ্যায়ের সূচনা।

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। করোনার পেটে গেছে পরে বছরের পুরোটাই। নতুন বছরে শুরু হচ্ছে নতুন অভিযান। নতুন চ্যালেঞ্জে নামার আগে নতুন অধিনায়ক জানালেন মাঠে সাফল্য পেতে চেষ্টায় কোনো কমতি থাকবে না।

‘মাশরাফী ভাই দলের জন্য অনেককিছু করেছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। আর খেলোয়াড়দের কথা ধরলে কিছু খেলোয়াড় আছে যাদের মনে হয় কাছে গিয়ে একটু বুঝাই, আবার কয়েকজন আছে যাদের নিজেদের জায়গা প্রয়োজন হয়। এটি বুঝতে হবে, কোন খেলোয়াড়ের বিষয় নিয়ে ভাবছেন। সেভাবেই কাজ চালাতে হবে।’

৩১৪ দিনের দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে নামতে যাওয়া স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ। ক্যারিবীয়দের জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সফরে সেরা দল না পাওয়া। করোনা সংক্রমণের ভীতির কারণে তাদের অনেক তারকা ক্রিকেটারই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন। যে কারণে উইন্ডিজ দল হয়ে গেছে খর্বশক্তির।

Reneta

নতুন চেহারার অনভিজ্ঞ দলের বিপক্ষে টাইগারদের নির্বিঘ্নে সিরিজ জয়ের প্রত্যাশাই থাকবে সবার। অবশ্য প্রতিপক্ষের দিকে না তাকিয়ে তামিম অপেক্ষায় দীর্ঘ বিরতির পর ভালো শুরুর।

‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয়, কালকের ম্যাচটা শুরু করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ভালো শুরুটা সবচেয়ে জরুরি। আমরা যদি ভালো শুরু করতে পারি, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একবছর পরে ফিরছি। প্রথম শুরুটা, প্রথম ৫ ওভার বোলিং করি বা ব্যাটিং, ভালো শুরুটা জরুরি।’

‘এরপরে সবই জেতার চেষ্টা করে যাবো। কিন্তু প্রথমে কালকের দিকে মনোযোগ দিচ্ছি। বাড়তি চাপ শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বে সব দলের জন্যই। কারণ সবাই ভালো করতে চাইবে।’

‘ওরা(উইন্ডিজ) কি দল পাঠাবে, কে আসবে বা না আসবে। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের ভালো খেলা। এখন তো সিরিজগুলো নরমাল সিরিজ না, যেখানে হারলে সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, শুধু সেটাতেই আমরা ফোকাস করছি। যেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই, সেটা নিয়ে আলাপ করে খুব বেশি লাভ নেই।’

তামিমের নেতৃত্বের ধরন কেমন হবে সেটি জানতে কৌতূহল রয়েছে সবার। অভিজ্ঞ এ ক্রিকেটার জানিয়েছেন নিজস্ব শক্তি-সামর্থ্যের জায়গাই পাবে বিশেষ গুরুত্ব।

‘যেটা সবসময় প্রায়োরিটি দেই, আমাদের বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট উন্নত করতে হবে। সবসময় একটা কথা বলেছি, প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে। সুতরাং মনে হয় না আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের মতো স্ট্রং না, বা অস্ট্রেলিয়ার মতো বিল্ড আপ না, তবে আমাদের এমন অনেক অ্যাডভান্টেজ আছে যা অন্যদের টিমে নাই।’

‘যেটা তৈরি করতে চাই সেটা হল বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট, যেটা আমরা খেলি। আমরা অন্যদের ফলো না করে ওটাতেই ফোকাস করতে চাই। আমাদের যেখানে শক্তির জায়গা, যেগুলো দিয়ে আমরা ভালো খেলতে পারি, সেটা দিয়ে ব্র্যান্ড। সেখানেই আমরা ফোকাস করছি।’

প্রায় ১৫ মাস পর এই সিরিজে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন সাকিব আল হাসান। একবছরের নিষেধাজ্ঞা গত বছরের অক্টোবরে উঠে গেলেও শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় আন্তর্জাতিক মঞ্চে আর নামা হয়নি বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের।

সাকিব ফিরেই ব্যাটিংয়ে নিজের পছন্দের তিন নম্বর পজিশন পাচ্ছেন না। তাকে খেলতে হবে চার নম্বরে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে তিন নম্বরে। সৌম্য সরকারকে বিবেচনা করা হচ্ছে না টপঅর্ডারে। একাদশে থাকলে দেখা যাবে সাত নম্বরে ব্যাট করতে। তামিমের সঙ্গে যথারীতি ওপেনিংয়ে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে।

বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার শেষ মেয়াদে ৬ বছর দায়িত্ব পালন করেছেন। সাফল্যের হার ৬০ শতাংশের কাছাকাছি। ম্যাজিক্যাল মাশরাফী সাধারণ একটি দলকে নিয়ে গেছেন শক্তিশালী দলের কাতারে। দিন বদলের নায়কের উত্তরসূরি হিসেবে তামিম বাংলাদেশকে কোথায় নেবেন, সময়ই দেবে উত্তর।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT