চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দুঃসময়ের বন্ধু বব ডিলান

রাজেশ পাল রাজেশ পাল
১২:১২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৬
মতামত
A A

১ আগস্ট, ১৯৭১। নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য তহবিল গঠনের জন্যে কিংবদন্তী পপ শিল্পী জর্জ হ্যারিসন ও ওস্তাদ রবিশংকর আয়োজন করলেন “ concert for Bangladesh”. শুধুমাত্র ফাণ্ড রেইজিং নয়, এই কনসার্ট ছিলো বিশ্ব দরবারে বাংলাদেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতার দাবিকে জোরালো করে উপস্থাপন করার এক ঐতিহাসিক মাইলফলকও বটে।

আর সেসময়কার মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্সন কিসিঞ্জার প্রশাসন যেখানে সম্পূর্ণরূপেই ছিলো পাকিস্তানী সামরিক জান্তার অকৃত্রিম বন্ধু, সেখানে প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই কনসার্টে অংশ নেয়া ছিলো রীতিমতো বিস্ময়কর দুঃসাহসের পরিচায়ক।

কনসার্টে জর্জ হ্যারিসন আর রবিশংকরের ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়াতে ছুটে এসেছিলেন বব ডিলানও। ১ আগস্টের ওই কনসার্টে মার্কিন রক ও ফোকসংগীতের জগতে ষাটের দশকেই কিংবদন্তিতুল্য নাম বব ডিলান তার বিখ্যাত ‘ব্লোইং ফর দ্য উইন্ড’ গানটি পরিবেশন করেছিলেন। সে অনুষ্ঠানের মধ্য দিয়েই দীর্ঘ আট বছর পর এটাই ছিল বব ডিলানের জনসমক্ষে প্রথম সংগীত পরিবেশনা। বিট কবি অ্যালেন গিনসবার্গের বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বন করে লেখা বিখ্যাত কবিতা ‘যশোর রোড’কেও গানে রূপান্তরের পরামর্শ দিয়ে সহায়তা করেন বব ডিলান।

বাংলাদেশের দুঃসময়ের সেই অকৃত্রিম বন্ধু বব ডিলান এবার ভূষিত হলেন নোবেল সাহিত্য পুরস্কারে। গায়ক এবং গীতিকার বব ডিলান “ মহাম আমেরিকার সংগীত ঐতিহ্য নতুন কাব্যিক দ্যোতনা সৃষ্টি”র (“having created new poetic expressions within the great American song tradition”) জন্যে ২০১৬ সালের সাহিত্য নোবেল পুরষ্কার পেয়েছেন।

১৯৪১ সালের ২৪ মে মিনেসোটার ডুলুথে তার জন্ম। মধ্যবিত্ত এক পরিবার থেকে উঠে আসা বব ডিলানের প্রথম অ্যালবামের নাম ছিলো ‘বব ডিলান’। ১৯৬২ সালে প্রকাশিত এই অ্যালবামিটই মোড় ঘুড়িয়ে দেয় ক্লাব ও ক্যাফেতে গান গেয়ে চলা ডিলানের জীবনের। এরপর ধীরে ধীরে অনেকগুলো অ্যালবাম বাজারে এসেছে তার যেগুলো তৎকালীন প্রচলিত সঙ্গীতের উপর ব্যাপক প্রভাব ফেলে। এর মধ্যে ব্রিঙিং ইট অল ব্যাক হোম(১৯৬৫)।‘হাইওয়ে রিভিজিটেড’(১৯৬৫), ব্লন্ডি অন ব্লন্ডি(১৯৬৬), ওহ মার্সি(১৯৮৯), টাইম আউট অব মাইন্ড(১৯৯৭) এবং মডার্ন টাইম(২০০৬) অন্যতম।

১৯৬৭ সালে বব ডিলানের জীবন নিয়ে নির্মাতা ডি.এ.পেনিবেকার নির্মাণ করেন ডোন্ট লুক ব্যাক নামে একটি ডকুমেন্টারি। মানুষের সামাজিক অবস্থান, ধর্ম, রাজনীতি এবং ভালোবাসা নিয়ে অসংখ্য গান রচনা করেছেন বব ডিলান। পাশাপাশি পরিচয় করিয়ে দিয়েছেন নিজের আঁকিয়ে, অভিনেতা এবং স্ক্রিপ্টরাইটার চরিত্রের সঙ্গেও। ডিলান মূলতঃ গান করেন গীটার ও হারমোনিকা বাজিয়ে। কাজ করেছেন দ্য ব্যান্ড, টম পেটি, জোয়ান বায়েজ, জর্জ হ্যারিসন, দ্য গ্রেটফুল ডেড, জনি ক্যাশ, উইলি নেলসন, পল সিমন, এরিক ক্ল্যাপটন, প্যাটি স্মিথ, ইউ২, দ্য রোলিং স্টোনস, জনি মিচেল, জ্যাক হোয়াইট, মার্লে হ্যাগার্ড, নেইল ইয়ং, ভ্যান মরিসন, রিঙ্গো স্টার এবং স্টিভি নিকস এর সাথে।

Reneta

তার রেকর্ডের ফলে তিনি গ্রামি এ্যাডওয়ার্ড, গোল্ডেন গ্লোব এবং অ্যাকাডেমি পুরস্কার জিতেছেন এবং রক অ্যান্ড রোল হল অব ফেম, ন্যাশভিল সংরাইটার্স হল অব ফেম, ও সংরাইটার্স হল অব ফেম এ তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিংশ শতকের শ্রেষ্ঠ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে। ২০০৪ সালে রোলিং স্টোন ম্যাগাজিন প্রকাশিত সর্বকালের শ্রেষ্ঠ ১০০ গায়ক তালিকায় দ্য বিটলসের পর বব ডিলন দ্বিতীয় অবস্থান দখল করেছেন। ১৯৯০ সালের জানুয়ারিতে ডিলানকে ফরাসি সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং কর্তৃক কমান্ডার দেস আর্টস এট দেস লেটার্স উপাধিতে ভুষিত করেছেন; ২০০০ সালে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব মিউজিক তাকে পোলার মিউজিক পুরস্কার প্রদান করে; এবং ২০০৭ সালে ডিলনকে সংস্কৃতিতে প্রিন্স অব অস্ট্রিয়াস পুরস্কার প্রদান করা হয়েছে।

বব ডিলানের পুরস্কার প্রাপ্তির একটি কারণ বলে রোলিং স্টোনের প্রাক্তন বাস বাদক বিল ওয়েম্যান মত প্রকাশ করেন যে “ডিলানের কর্মকান্ড সর্বাত্মকভাবে প্রচলিত রীতি, নৈতিক নৈপুণ্য, জনপ্রিয় মননের চাহিদার বৈপরিত্যে অবস্থান নিয়েছে সব সময় । বিল আরো বলেন “তার গীতিকাব্য রচনা সুক্ষ এবং তীব্র, তার উদ্বিগ্নতা এবং রচনার বিষয় সমুহ দৃশ্যমান ভাবেই কালজয়ী”।

বব ডিলানের সাহিত্যে নোবেল প্রাপ্তিতে এদেশের কবি, সাহিত্যিক সমাজে তীব্র ক্ষোভের টর্ণেডো পরিলক্ষিত হচ্ছে। কারণ আর কিছুই না , বছরের পর বছর দিস্তা দিস্তা কাগজ আর টন টন কালি ব্যয় করে উনারা এতো এতো গল্প , উপন্যাস ,কবিতা সৃষ্টি করেও একটা বুকার বা পুলিতজার পেলেন না। আর কোথাকার কোন হরিদাস পাল  বব ডিলান , শুধু গান লিখেই সাহিত্যে নোবেল পেয়ে গেলেন!! এটি তারা সহজে মেনে নিতেই পারছেন না। কেউ কেউ যুক্তি তুলেছেন, ডিলান কনসার্টে গান গাওয়ার বিনিময়ে অর্থ নিয়েছিলেন।যদিও এর স্বপক্ষে অথেনটিক কোন প্রমাণ তারা কেউ সাবমিট করতে পারেননি।

বব ডিলানকে নোবেল প্রদানকারী সুইডিশ নোবেল একাডেমীর পারমানেন্ট সেক্রেটারী  Sara Danius এর মতে, “  Dylan 75, is a great poet in the English-speaking tradition. If you look back, far back, 2,500 years or so, you discover Homer and Sappho and they wrote poetic texts that were meant to be listened to, that were meant to be performed, often with instruments — and it’s the same way with Bob Dylan,” she said. সমালোচনাকারীদের নিকট বিনীতভাবে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যে “গীতাঞ্জলি”র জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন, সেটি আসলে কি ধরণের সাহিত্যকর্ম?

 ব্লোইন ইন দ্য উইন্ড’ গানটিকে অনুবাদ করে কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায় ) লিখেছিলেন ,কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানায়? কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে? কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে? কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে? বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। কত হাজারবারের পর আকাশ দেখা যাবে? কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে? কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে? বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে।

বব ডিলানের গান একইসাথে মানবতাবাদ, সাম্য, প্রেম আর বিদ্রোহের সুরকাব্য রচে চলেছে বিগত ৫০ বছর ধরে। পাশ্চাত্যে জীবনমুখী সংগীতের যে ধারাটি বর্তমানে প্রচলিত আছে, তার অন্যতম পাইওনিয়ার এই মানুষটি। চিরকাল শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতার সিম্ফনি তুলেছে তার গীটার আর হারমোনিকা। মন্ত্রমুগ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবী জুড়ে। আজো করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের দুঃসময়ের বন্ধু, সঙ্গীতের জাদুকর ‘রবার্ট এলেন জিমারম্যান” অর্থাৎ বব ডিলানের নোবেল সাহিত্য পুরস্কার পাওয়াতে তাই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বব ডিলান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধে জার্মান বন্ধু উল্লি বেইয়ার

পরবর্তী

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

পরবর্তী

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

বাবার পক্ষ নিয়ে আখি আলমগীরের কড়া জবাব

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT