চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জয়ে বিশ্ব মিডিয়ায় বন্দনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অবশেষে আইসিসি কর্মকর্তাদের মুখে হাসি। ম্যাড়ম্যাড়ে ও একপেশে সব ম্যাচ দেখে দর্শকরা যখন হতাশ হতে শুরু করেছিলেন, তখনই বাংলাদেশ জমিয়ে দিল টুর্নামেন্ট।

বিশ্বকাপের জমজমাট মঞ্চে প্রথম ধাক্কা যখন পাকিস্তানের ২০ ওভারে অলআউট হয়ে যাওয়া, তখন ওভালে সাউথ আফ্রিকাকে উড়িয়ে বাংলাদেশের জয় মুখ রাখল এশিয়ার। চারদিকে একই শব্দ, বাঘের গর্জন কি এবার সত্যিই শুরু হল বিশ্বকাপে?

বিশ্বকাপ শুরুর আগ থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা বলে আসছেন, এবার সেমিফাইনাল খেলবেন তারা। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কি না, সময় বলবে। তবে বিশ্বকাপের চারনম্বর দিনে বাংলাদেশই সুপারহিট।

প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের সুপারহিট জয় বড়সড় জায়গা করে নিয়েছে বিশ্ব মিডিয়ায়। যার অধিকাংশই বাংলাদেশের দারুণ জয়ে বন্দনার সুর ধরেছে।

বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পর টুইটারে প্রথম প্রশংসা আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার টুইটে লেখা হয়, ‘বাংলাদেশ ২১ রানে জিতেছে। সম্পূর্ণভাবে একটি অসাধারণ অলরাউন্ড টিম পারফরম্যান্স।’

যে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে চমক শুরু করেছে বাংলাদেশ, সেই দেশের ক্রীড়া দৈনিক স্পোর্টস টুয়েন্টিরফোর শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কাছে হেরে সংকটে প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্ন।’

দেশটির আরেক প্রত্রিকা দ্য সাউথ আফ্রিকান শিরোনাম করেছে, ‘প্রোটিয়াদের পায়ে শিকল পড়িয়েছেন সাকিব-মুশফিক।’ আর দ্য সিটিজেনের শিরোনাম, ‘শিকারি বাঘের কাছে নখ হারিয়েছে প্রোটিয়ারা।’

বিবিসি লিখেছে, ‘বাংলাদেশ শক সাউথ আফ্রিকা ইন ওয়ার্ল্ডকাপ। ভেতরে বর্ণনায় বলা হয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ‘২১ রানে জয়ী বাংলাদেশ, সাউথ আফ্রিকা দ্বিতীয় পরাজয়।’ ভেতরে বর্ণনায় লেখা, ‘রোববার ওভাল দেখল বাঘের গর্জন। অসংখ্য ভক্তের উন্মাদনার সামনে ইনজুরি আক্রান্ত সাউথ আফ্রিকাকে ২১ রানে ডুবিয়েছে বাংলাদেশ। টাইগাররা যখন পারফেক্ট শুরু করল, তখন দ্বিতীয় হার মানল প্রোটিয়া। প্রথম এশিয়ান দেশ হিসেবে শর্ট বলের বিরুদ্ধে চমৎকার পাল্টা আক্রমণ করেছে বাংলাদেশ।’

ভারতের আরেক দৈনিক ইন্ডিয়া টুডে লিখেছে, ‘রেকর্ড গড়েই সাউথ আফ্রিকাকে স্তব্ধ করেছে বাংলাদেশ।’

ভেতরের লেখায় অবশ্য ‘অঘটন’ শব্দটি ব্যবহার করেছে পত্রিকাটি। লিখেছে, রোববার দ্য ওভালে ২১ রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে। এই বিশ্বকাপে বাংলাদেশেই প্রথম এশিয়ান দল, যারা জয় পেয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তাদের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। কিন্তু বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ জিতে নিয়েছে।’

ভারতের বাংলা দৈনিক এই সময় শিরোনাম করেছে, সাউথ আফ্রিকাকে দুরমুশ করে যাত্রা শুরু বাংলাদেশের!

আনন্দবাজারের শিরোনাম ‘ওভালে ব্যাঘ্রগর্জনে ধরাশায়ী সাউথ আফ্রিকা, কীভাবে ডি কক-প্লেসিসদের হেলায় হারাল বাংলাদেশ।’ পরে তারা আরেকটি শিরোনাম করেছে, ‘ওভালে বাংলাই বাঘ’।

তবে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কটূক্তি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। টাইগারদের দুর্দান্ত জয়কে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে সংবাদমাধ্যমটি পেশাদারিত্বের চরম সংকটের প্রকাশ ঘটিয়েছে।

বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে এনডিটিভি লিখে, ‘বিশ্বকাপের প্রথম দুঃখজনক ঘটনা, বাংলাদেশ চমকে দিয়েছে সাউথ আফ্রিকাকে।’

ফরাসি বার্তা সংস্থা এএফরি শিরোনাম, ‘বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারানোর পর সম্মান চান মাশরাফী।’ এই একই শিরোনাম করেছে পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন।

পাকিস্তানের জিও নিউজ অনলাইন লিখেছে, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।’ আর দেশটির এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ‘কর্তৃত্ব বজায় রেখে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

‘গত ১২ বছরে আমাদের ক্রিকেট দীর্ঘ পথ ধরে এসেছে’ সাকিব আল হাসানের এই মন্তব্য দিয়ে বাংলাদেশের জয়কে তুলে ধরেছে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, নিষ্প্রভ সাউথ আফ্রিকার সামনে অনেকবেশি শক্তিশালী ছিল বাংলাদেশ। ভেতরে লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দল আর এখন কাগুজে বাঘ নয়। মাশরাফীর দল সাউথ আফ্রিকাকে ২১ রানে হতাশ করলেও তা বিরক্তিকর না।’

আরেক ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট শিরোনাম করেছে, ‘সাউথ আফ্রিকার পাহাড়ে আরোহণ থামিয়ে স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ।’ সাবহেডে লেখা, ‘এটি বাংলাদেশের জন্য একটি বড় স্কেল ছিল এবং এই টুর্নামেন্টে বিপজ্জনক দল হিসাবে তাদের খ্যাতি অর্জন করল।’

ট্যাগ: বাংলাদেশের জয়বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের জিএসপি সুবিধা বাতিলে লাভবান হবে বাংলাদেশ?

পরবর্তী

আগামী বাজেটে কমবে না শিক্ষা খাতের বরাদ্দ

পরবর্তী

আগামী বাজেটে কমবে না শিক্ষা খাতের বরাদ্দ

ঈদ উৎসবে পাতে রাখুন চিকেন কোফতা কারি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT