চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ন ০৩, জুন ২০১৯
বিনোদন
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের দায়িত্বশীলতায় ২১ রানের উড়ন্ত জয় এনে দিয়েছে টিম টাইগার্স। টাইগারদের এই জয়ে সোশ্যাল মিডিয়া ভেসে গেছে শুভেচ্ছা বার্তায়। তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শাকিব খানের ফেসবুক পেজে লেখা হয়েছে, বিশ্বকাপে খুলে গেল বাংলাদেশের সাফল্যের “পাসওয়ার্ড” !! ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর প্রথম ম্যাচেই বাংলাদেশের দুর্দান্ত বিজয়ে বাংলাদেশ টিমকে অভিনন্দন।

দীপঙ্কর দীপন লিখেছেন, আজকের জয়টা আমার চোখ ভিজিয়ে দিয়েছে। আজকে জয়ের পর বাংলাদেশ বিশ্ববাসীর কাছে সম্ভ্রম আদায় করে নিয়েছে। কোন রকমের অঘটন বা নাটকীয়তা বা সাডেন জয় নয় একেবারে যোগ্যদের মতো খেলে যোগ্যদের মতে জয়। পুরো টিমের দুর্দান্ত আত্মবিশ্বাসী অ্যাটিটিউড প্রমাণ করেছে এই জয় তারা অর্জন করেছে অনেকদিন ধরে। অভিজ্ঞতা বাংলাদেশ দলকে পরিণত করেছে পূর্ণাঙ্গ ম্যাচিউরড একটা দলে এবং সারা বিশ্বের মানুষ প্রত্যেকটি মুহূর্তে উপলব্ধি করেছে সেই ম্যাচিউরিটি। কমেন্টেটর যখন বলছিল মাশরাফি ওয়ার অফ দা সলিড ক্যাপ্টেন অফ দা ওয়ার্ল্ড তখন মনে হচ্ছিল, এটা আপনারা আজ জানলেন, আমরা অনেক আগে থেকেই খুব জানি ।

পুরো টিমের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ এ আমি কখনো বাড়তি উচ্ছ্বাস চমক দেখিনি যেন দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়ে ফেলা খুব বড় কোনো ঘটনা নয়। বিশ্ববাসীর কাছে এটা আশ্চর্য মনে হতে পারে কিন্তু আমরা আমরা তো জানতাম এই বাংলাদেশ খুব ধীরে ধীরে তৈরি হয়েছে অনেকটা বছর ধরে , পুরো বাঙালির আবেগ আর ভালোবাসায় ভর করে। আপনারা কেবল আজ তা টের পেলেন।

নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, কনগ্র্যাচুলেশন টাইগার্স।

সিয়াম আহমেদ লিখেছেন, এটা লন্ডন না, এটা মিরপুর। কনগ্র্যাচুলেশন টিম বাংলাদেশ।

Reneta

জাকিয়া বারি মম লিখেছেন, ইয়েস… কনগ্র্যাচুলেশন অ্যান্ড উইন অ্যান্ড উই লাভ টাইগার্স।

মারিয়া নুর লিখেছেন, আমাদের জন্য তো বিশ্বকাপ সবে শুরু। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। যখন মানুষ জিজ্ঞেস করে বাংলাদেশ টিম এর এক্স-ফ্যাক্টর কী, আমি বলি ‘টিম এফোর্ট’।

অভিনেতা শামিম হাসান সরকার লিখেছেন, বাংলাদেশ ইতিহাস বানিয়ে আসবে এবার !

চিরকুট ব্যান্ড এর সুমি লিখেছেন, ঈদ এসে গেছে!!! প্রাণ নিংড়ানো অভিনন্দন টাইগার্স! দারুণ শুরু। আশা করি শেষটাও দারুণ হবে এভাবেই!

সুবর্ণা মুস্তাফা লিখেছেন, অ্যান্ড দিস ইজ হাউ উই ডু ইট। কনগ্র্যাচুলেশন টিম টাইগার। হালুম!

রেদওয়ান রনি লিখেছেন, সাবাস বাংলাদেশ! এ পৃথিবীতে অবাক তাকিয়ে রয় !!!

এবিএম সুমন লিখেছেন, এই খেলার সবচেয়ে সুন্দর দিকটি হলো এটিকে কেউ অঘটন বলছে না! ক্রিকেট বিশ্ব বিশ্বাস করে যে আমরা যে কোনো খেলায় যে কোনো দলের বিপরীতে জিততে পারি। আমরা এখন শীর্ষে থাকা দলগুলোর একটি হিসেবে গণ্য হই। অভিনন্দন টাইগার্স। ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর দারুণ শুরু!

চয়নিকা চৌধুরী লিখেছেন, প্রথম খেলাতেই বুঝিয়ে দিলো, আমরা বাঙ্গালী, বাংলাদেশ আমাদের দেশ। অভিনন্দন ফুল টিম কে অগ্রিম ভালোবাসা।স্যালুট।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগারনুসরাত ইমরোজ তিশাবাংলাদেশ ক্রিকেট টিমলিড বিনোদনশাকিব খানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT