চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ছবির জন্য বলিউডে তারকাখ্যাতি হারিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
বিনোদন
A A

একজন অভিনেতার জন্য জনপ্রিয়তা কতোটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা। স্পট লাইটে আসার জন্য বছরের পর বছর পরিশ্রম করতে হয়। কিন্তু এত পরিশ্রমের পরেও কোনো শিল্পীর যদি মনে হয় যে তিনি দর্শকের মন থেকে হারিয়ে গেছেন, তখন কেমন লাগবে? এমনটাই হয়েছে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের সঙ্গে।

চাঙ্কি পাণ্ডে সফলতাও যেমন দেখেছেন, ব্যর্থ সময়ও কাটিয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে ছিল চড়াই উতরাই। ভারতের শীর্ষ গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন তার উত্থান-পতন এবং নিজেকে বদলানোর সংগ্রামের কথা।

চাঙ্কি পাণ্ডে বলেন, ‘আমার ভাগ্যেই ছিল উঠা এবং পড়ে যাওয়া। সাফল্য পেয়েছি, ব্যর্থও হয়েছি। সত্যি বলতে আমার কোনো আফসোস নেই। সবসময়ে তো টপে থাকা যায়না।’

চাঙ্কি পাণ্ডে মূল চরিত্রে প্রথম অভিনয় করেন ১৯৮৭-এ মুক্তি পাওয়া ‘আগ হি আগ’ ছবিতে। অ্যাকশন হিরো হিসেবে দর্শকের ভালোবাসা পান চাঙ্কি পাণ্ডে। এরপর আখে, পাপ কি দুনিয়া, গুনাহো কা ফয়সালা, তেজাব, খাতরো কি খিলাড়ির মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয়তায় অনিল কাপুর, সানি দেওলদের চেয়ে এগিয়ে ছিলেন। তবে সাফল্য বেশীদিন স্থায়ী হয়নি।

ভালো ছবি করলেও একের পর এক ফ্লপের কারণে ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব কম পাওয়ায় কিছুদিন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন চাঙ্কি পাণ্ডে। বেশকিছু ছবিতেও তখন অভিনয় করেছেন তিনি। এরমধ্যে স্বামী কেন আসামী কিংবা প্রেম করেছি বেশ করেছি ছবিগুলো উল্লেখযোগ্য। কিন্তু বাংলাদেশের পাট চুকিয়ে যখন ফের ভারতে ফিরেছেন, তখন বুঝতে পেরেছেন যে তারকাখ্যাতি হারিয়ে ফেলেছেন তিনি।

এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বাংলাদেশ থেকে প্রায় আট বছর পর ফিরে যখন ভারতে কাজ করা শুরু করি, তখন বুঝলাম যে মানুষ আমাকে ভুলে গেছে। অনেক শিশু আমার নামও জানে না। তাই আমি শিশুদের ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেই এবং এমন চরিত্রে অভিনয় শুরু করি যেগুলো শিশুদের আনন্দ দিবে।’

Reneta

তারকাখ্যাতি ‘মিস’ করেন কিনা জিজ্ঞেস করা হলে চাঙ্কি পাণ্ডে বলেন, ‘তেমন না। আমি ভাগ্যবান যে সেটা পেয়েছিলাম। অনেকে তো সেই সুযোগও পায় না।’

৫৬ বছর বয়সী এই তারকা কাজ করেছেন প্রায় ৮০টি ছবিতে। তিনি এখন নতুন করে নিজেকে গড়তে চান। তার মতে, শিল্পীর উচিত নিজেকে সময়ের সাথে সাথে বদলে ফেলা। তিনি বলেন, ‘জীবনে শুধু নিজেকে বদলে ফেলাটাই সত্য। নিজেকে বদলানোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। গত দুই বছর ধরে আমি চেষ্টা করছি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করার। বর্তমান সময়ের দর্শকরাও ভিন্ন কিছু দেখতে চায়।’

চাঙ্কি পাণ্ডে সম্প্রতি প্রবীণ ফারনান্দেজের শর্ট ফিল্ম ‘টপ টপ’-এর একটি দৃশ্যের শুটিং শেষ করেছেন। এছাড়াও তাকে দেখা যাবে ‘সাহো’ এবং ‘হাউজফুল ফোর’-এ। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঙ্কি পাণ্ডেবলিউডলিড বিনোদনস্বামী কেন আসামী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT