চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জন্ম থেকে যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু পরিবারের হাত ধরেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ নামটির ঘোষণাও দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন স্বল্পোন্নত দেশের খেতাব। তার ঠিক ৪২ বছর পর বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসলেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের জন্ম থেকে যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু পরিবারের হাত ধরেই এসেছে এই দেশে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজের ফেসবুকে পেজে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করেন।

আশরাফুল আলম খোকন ফেসবুক পোস্টে লিখেছেন: ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম। মধ্যখানের ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয়দফা এবং ৬৯’র গণ অভ্যুথান। বাংলাদেশের অভ্যূথানের এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আওয়ামীলীগ ছাড়া কে ছিলো ?

স্বাধীন সার্বভৌম দেশটির নাম হবে “ বাংলাদেশ” – এই নামটি কে দিয়েছিলেন তা কি জানেন কেউ ? ১৯৭০ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভবিষ্যতে স্বাধীন দেশটির নাম হবে “বাংলাদেশ” – এই ঘোষণাও দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে বিশ্বমোড়লরা বলেছিলো তলাবিহীন ঝুড়ি। অপমানজনক এই অপবাদ থেকে জাতিকে মুক্ত করতে মাত্র তিন বছর সময় নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধ্বংসস্তূপের উপরের দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন স্বল্পোন্নত দেশের খেতাব।

এর ৪২ বছর পর বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসলেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা। স্বাধীনতার পর ৩৭ বছরে অর্থাৎ ২০০৮ সাল পর্যন্ত মাথা পিছু আয় ছিল মাত্র ৫০০ ডলার । আর মাত্র ৯ বছরে শেখ হাসিনা মাথাপিছু আয় নিয়ে গেছেন ১৬৫০ ডলারে। উন্নয়নশীল দেশ হতে বাংলাদেশের মাথাপিছু আয় দরকার ছিলো ১২৫০ ডলার।

Reneta

ইনশাল্লাহ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে।বাংলাদেশের জন্ম থেকে যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু পরিবারের হাত ধরেই। আর যারা ক্ষমতায় এসেছেন তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেয়ে নিজেদের ভোগ বিলাস ও ভাগ্য পরিবর্তনেই বেশি ব্যস্ত ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শসা খাওয়ার উপকারিতা

পরবর্তী

বাংলাদেশে কেন ঘটে নানা হত্যাকাণ্ডের ঘটনা

পরবর্তী
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে কেন ঘটে নানা হত্যাকাণ্ডের ঘটনা

শুক্রবার ১০৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাষাণ

সর্বশেষ

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT