চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের ওপর অবরোধের আহ্বান তারেকের বক্তব্যের প্রতিধ্বনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

যৌন হয়রানির দায়ে দল থেকে বহিষ্কৃত,ধর্ষণ মামলার আসামী বৃটিশ এমপি সায়মন ড্যানজুক বাংলাদেশের উপর ‘অবরোধ’ আরোপের আহ্বান জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

ব্যাপক দুর্নীতির বোঝা মাথায় নিয়ে ব্রিটেনে অবস্থানরত তারেক রহমানের ভূয়সী প্রশংসা করায় খোদ ব্রিটিশ গণমাধ্যমেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। বাংলাদেশের ওপর অবরোধ আরোপের আহ্বানকে তারেকের বক্তব্যের প্রতিধ্বনি হিসেবে দেখছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

বিএনপি’র কাউন্সিলে যোগ দিতে ঢাকায় আসা ব্রিটিশ এমপি’র বাংলাদেশ বিরোধী বক্তব্য দেশী মিডিয়ার দৃষ্টি এড়িয়ে যায়। তবে বিতর্কিত ওই ব্রিটিশ এমপি’র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের ভিডিওচিত্রের সূত্র ধরে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চায় দ্য গার্ডিয়ান।

Banglabid

গার্ডিয়ান প্রতিনিধিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র বলেন, বিএনপি এবং সহযোগী মৌলবাদীদেও সঙ্গে হাত মেলানো এই ব্রিটিশ এমপি’র সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

বিএনপির সম্মেলনে দেওয়া বক্তৃতায় সায়মন ড্যানজাক বলেন, ‘ব্রিটিশ সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়ে গেছে। মানবাধিকার লঙ্ঘন, গুমের মাধ্যমে এই সরকার আতঙ্কের রাজত্ব কায়েম করেছে।

ওই বক্তৃতায় তিনি আরও বলেন, ‘তারেক রহমান সম্পূর্ণ সুস্থ এবং পূর্ণ উদ্যম নিয়েই আছেন। তার সঙ্গে কিছুদিন আগেই আমি দেখা করেছি। তিনি যত শিগগিরই সম্ভব দেশে ফেরার অপেক্ষায় আছেন- এ ব্যাপারে কোনো সন্দেহ নেই’।

Reneta

যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের সহ-সভাপতি সায়মন ড্যানজাক। গত বছর ডিসেম্বরে ড্যানজাককে লেবার পার্টি থেকে বহিষ্কার করা হয়। ১৭ বছরের তরুণীকে যৌন উত্তেজক বার্তা পাঠানোর খবর পত্রিকায় প্রকাশ হলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তার বিরুদ্ধে এখন ধর্ষণের একটি অভিযোগের তদন্ত করছে পুলিশ। এছাড়াও গত শুক্রবারই (১৮ মার্চ) ভুয়া খরচ দেখিয়ে ১১ হাজার পাউন্ড উত্তোলন করায় তা ফেরত দেওয়ার নির্দেশ দেয় দেশটির ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ। ড্যানজাকও এক বিবৃতিতে তা ফেরত দিতে সম্মত হয়েছেন।

বক্তব্যের বিষয়ে গার্ডিয়ান প্রতিনিধি এমপি সায়মন ড্যানজাকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘তারেক রহমানের সাথে দেখা করার মধ্যে দোষের কিছু নেই। কেননা ব্রিটিশ সরকার তাকে আশ্রয় দিয়েছে’।

বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে সায়মন বলেন, এটি মোটেও হস্তক্ষেপ নয়। বাংলাদেশে যা ঘটছে তার জন্য বৃটিশ সরকারের উচিৎ বাংলাদেশের উপর অবরোধ আরোপ করা- এই কথাই আমি বলেছি। বিভিন্ন সংস্থার রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের চিত্র ওঠে এসেছে। বৃটিশ সরকারের উচিৎ বাংলাদেশকে এই ব্যাপারে চাপ দেওয়া’।

গত বছরের শুরুতে বিএনপি-জামায়াত জোটের সহিংসতার পরও ব্রিটিশ সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেনি। নিয়মিত দেশটির মন্ত্রীরা বাংলাদেশ সফর করেছেন। বছরে ১ শ ৮০ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়ে বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম দাতা দেশ হিসেবে আছে ব্রিটেন।

ব্রিটিশ এমপি’র বক্তব্য ও বাংলাদেশের প্রতিক্রিয়া নিয়ে সেদেশের সরকারের বক্তব্য জানতে চায় গার্ডিয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, ‘ব্রিটেন চায় বাংলাদেশে গণতান্ত্রিক এবং রাজনৈতিক জবাবদিহি প্রতিষ্ঠার স্বার্থে সকল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক। বাংলাদেশ বৃটেনের গুরুত্বপূর্ণ অংশীদার এবং সবসময় দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী’।

তবে এই ‘অংশীদারিত্ব’ বিষয়েও সায়মন ড্যানজাকের আপত্তি আছে। ডেইলি মেইলে প্রকাশিত ২০১৫ সালের ২৮ ডিসেম্বরের এক প্রতিবেদনেও বাংলাদেশে ব্রিটেনের আর্থিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই এমপি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

পরবর্তী

একাত্তরের যে প্রতিবেদন ইতিহাস বদলে দিলো

পরবর্তী
প্রতিবেদন-মুক্তিযুদ্ধ

একাত্তরের যে প্রতিবেদন ইতিহাস বদলে দিলো

হরেদরে আত্মপ্রচার বাড়ছে, কমছে গুণীদের কদর

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT